
রাজধানীর আদাবরে ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের জয় উদ্যাপনকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন বাদশা হত্যা মামলায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শোয়েব, আরমান ও নয়ন। তাঁরাও স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান জানান, বিকেল সাড়ে ৪টার দিকে আদাবরের নবোদয় হাউজিং এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় গত সোমবার রাতে ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের জয় উদ্যাপনকে কেন্দ্র করে। জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর নবোদয় বাজার এলাকায় কয়েকজন কিশোর ঢোল ও বাঁশি বাজিয়ে আনন্দ-উল্লাস করছিল। এ সময় হাবিব নামের এক ব্যক্তি নিরব নামের এক যুবককে মারধর করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, পরদিন মঙ্গলবার একই ঘটনার জেরে ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন নবোদয় বাজারে গিয়ে নিরবকে আবার মারধর করেন এবং তাঁকে তুলে নিয়ে যান। পরে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।
গতকাল বুধবার রাতে নবোদয় বাজারে হাবিবুর রহমানের কার্যালয়ে এ নিয়ে সালিস বসে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সালিস শেষে সাদ্দাম ও তাঁর লোকজন নিরব এবং তাঁর বড় ভাই রিপনের ওপর হামলার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে।
এতে ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন বাদশাসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে বাদশার অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গতকাল রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, হাবিবুর রহমান স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। অন্যদিকে রিপন ও নিরব নবোদয় ইউনিট বিএনপির সিনিয়র সহসভাপতি মিরাজের অনুসারী হিসেবে পরিচিত।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামে জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাই মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলের এ ঘটনায় আরও দুইজন আহত হয়ে প্রাথমিক চিকিৎসার পর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
৩ মিনিট আগে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক মা একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন। নির্ধারিত সময়ের ১২ সপ্তাহ আগে কম ওজন নিয়ে জন্ম নেওয়ায় জটিলতা দেখা দিয়েছে। একটি মেয়ে শিশু মারা গেছে। বাকি চার নবজাতক চিকিৎসাধীন, তবে হাসপাতালে এনআইসিইউ না থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
১২ মিনিট আগে
ময়মনসিংহ বোর্ড থেকে সরাসরি এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে দুই ছাত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নিলেন পিয়ন। ময়মনসিংহের নান্দাইলে শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের দুই ছাত্রীর কাছ থেকে ২২ হাজার ৪০০ টাকা নিয়ে উধাও কলেজের পিয়ন মো. শাহজাহান। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার...
১৯ মিনিট আগে
নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, জেলা তাঁতীলীগের সাবেক আহ্বায়ক এবং রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আলী আহম্মেদ দুলু বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপিতে যোগদানের পর বলেছেন, ‘আজীবন বিএনপি করে মরতে চান।’
৩১ মিনিট আগে