
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ঝোপের ভেতর থেকে ব্রাজিলে তৈরি একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক পুল এলাকার চাররাস্তার মোড়সংলগ্ন একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হাসানাত মোহাম্মদ মাজেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) জুয়েল মজুমদার ও সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালায়। স্থানীয়দের সহযোগিতায় ঝোপে তল্লাশি চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রটির সঙ্গে কোনো ম্যাগাজিন পাওয়া যায়নি। পিস্তলটির বাট প্লাস্টিকের এবং বডি লোহার তৈরি। অস্ত্রটির এক পাশে ‘TAURUS’ এবং অন্য পাশে ‘MADE IN BRAZIL’ লেখা রয়েছে। এ ছাড়া ট্রিগার ও ফায়ারিং পিন অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
পুলিশ সূত্র জানায়, উদ্ধার হওয়া পিস্তলটি ব্রাজিলের টরাস (Taurus) কোম্পানির তৈরি ৯ এমএম ক্যালিবারের আধা স্বয়ংক্রিয় পিস্তল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর সুনির্দিষ্ট মডেল, অস্ত্রটি কোনো সরকারি সংস্থার বরাদ্দকৃত কি না এবং এর সঙ্গে কোনো অপরাধমূলক ঘটনার যোগসূত্র রয়েছে কি না—তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয়দের মধ্যে কেউ কেউ ধারণা করছেন, এটি আগে কোনো থানা থেকে লুট হওয়া অস্ত্রের অংশ হতে পারে। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি নিশ্চিত করতে অস্ত্রটির প্রযুক্তিগত ও ব্যালিস্টিক পরীক্ষা করা হবে।
উদ্ধারের পর অস্ত্রটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। অস্ত্রটি কীভাবে ওই স্থানে এলো, কারা সেখানে রেখে গেছে এবং এর সঙ্গে কোনো অপরাধ চক্র জড়িত কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘উদ্ধার হওয়া পিস্তলটি নিয়ে তদন্ত চলছে। সব দিক যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোনার দুর্গাপুরে কংস নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। রোববার বিকেলে কাকৈরগড়া ইউনিয়নের ভাউরতলা গ্রামে আয়োজিত কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। ভুক্তভোগীরা বাড়িঘর ও জমি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
৪ মিনিট আগে
চট্টগ্রামে ৫ জুলাই ভোর ৬টা থেকে ১২ জুলাই বেলা ৩টা পর্যন্ত সাত দিনে ১ হাজার ৩৫৪ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে নগরের বিভিন্ন এলাকায় নতুন করে জলাবদ্ধতা তৈরি হয়েছে।
৮ মিনিট আগে
টানা এক সপ্তাহের ভারী বর্ষণের পর বৃষ্টি কিছুটা কমলেও আজ রোববার ভোর থেকে আবারও টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি দেখা দিয়েছে চট্টগ্রামের বাঁশখালীতে। পানিবন্দী মানুষের এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশুদ্ধ পানি ও শুকনা খাবার। বন্যা শুরু হওয়ার পর থেকে সরকারি-বেসরকারি ত্রাণ...
১৪ মিনিট আগে
নওগাঁর পোরশায় জুলাই পদযাত্রা কর্মসূচিতে এনসিপির মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ও শেখ হাসিনার বিচার না হলে বিএনপি সরকারের পতন ঘটবে। একই অনুষ্ঠানে তিনি বন্যা, বিচার ও আঞ্চলিক রাজনীতি নিয়েও বক্তব্য দেন।
১৮ মিনিট আগে