
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাওলানা শরীফুল ইসলাম ভূঁইয়া নামের এক ইসলামি বক্তার ওপর হামলা চালিয়ে ছুরি দিয়ে জিহ্বা কেটে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শরীফুল ইসলাম ভূঁইয়া সদর উপজেলার চাপুইর গ্রামের মাওলানা আব্দুর রশিদ ভুঁইয়ার ছেলে এবং বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনা আমি জানতে পেরেছি, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
শরীফুল ইসলামের ছোট ভাই মওদুদুল ইসলাম ভূঁইয়া বলেন, রাতে জেলার বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি এলাকায় একটি মাহফিল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তাঁর ভাই। পথে আজমপুর রেলস্টেশনের পাশে ৭-৮ জন তাঁর গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা শরীফুলের জিহ্বার বেশির ভাগ অংশ কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় তাঁর সঙ্গে থাকা ওবায়দুল্লাহ (৩৪) নামের অপর একজন আহত হন।
তিনি আরও বলেন, তাঁর ভাই বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে শিয়া অনুসারীদের নিয়ে বক্তব্য দেন। ধারণা করছেন, শিয়া অনুসারীরাই এই হামলার সঙ্গে জড়িত।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল আজকের পত্রিকাকে বলেন, ‘শিয়া অনুসারীদের নিয়ে বক্তব্য দেওয়ার কারণে পূর্বপরিকল্পনা করে এমন হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, আহত ইসলামি বক্তা মাওলানা শরীফুল ইসলাম দেশে-বিদেশে আলোচিত ও সমালোচিত মাওলানা গিয়াসউদ্দিন ত্বাহেরীর অনুসারী হিসেবে পরিচিত।
আরও খবর পড়ুন:

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২৬ মে ২০২৬
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬