
চট্টগ্রামে বেসরকারি কনটেইনার ডিপোভিত্তিক শুল্ক কার্যক্রম পরিচালনায় পৃথক ‘কাস্টম হাউস আইসিডি, চট্টগ্রাম’ ১ আগস্ট থেকে পুরোদমে কার্যক্রম শুরু করেছে। এদিন থেকে নতুন ৩০৬ অফিস কোডে ৬৫টি আমদানিপণ্যের বিল অব এন্ট্রি এবং বিল অব এক্সপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও সহকারী কমিশনার শরীফ আল আমিন।
শরীফ আল আমিন বলেন, কাজের সুবিধার্থে জাতীয় রাজস্ব বোর্ড চট্টগ্রাম কাস্টম হাউস থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং বেসরকারি অফডকগামী ৬৫টি আমদানিপণ্য ও শতভাগ রপ্তানি পণ্যের কার্যক্রম নতুন কাস্টম হাউস আইসিডি, চট্টগ্রামের ওপর ন্যস্ত করেছে। তাঁর ভাষ্য, এতে রাজস্ব আদায়ে গতিশীলতা আসবে।
চট্টগ্রাম কাস্টম হাউস সূত্র জানায়, ১ আগস্ট থেকে চট্টগ্রাম বন্দরের অফডকগামী ৬৫টি আমদানিপণ্যের বিল অব এন্ট্রি বাধ্যতামূলকভাবে ৩০৬ অফিস কোডে দাখিল করা হচ্ছে। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের শতভাগ রপ্তানি কার্যক্রম এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের শতভাগ আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়নও এখন এই কমিশনারেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
এর ফলে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে পরিচালিত কার্যক্রমের একটি বড় অংশ পৃথক প্রশাসনিক কাঠামোর আওতায় এল। সংশ্লিষ্টদের মতে, নতুন ব্যবস্থার মাধ্যমে অফডকভিত্তিক কাস্টমস কার্যক্রম আরও বিশেষায়িত ও গতিশীল হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালে আইসিডি কাস্টমস হাউস, চট্টগ্রাম গঠনের কার্যক্রম শুরু হয়। একই বছরের ৩০ ডিসেম্বর এই হাউসের কমিশনার হিসেবে আবুল বাসার মো. শফিকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে আগ্রাবাদের বিএসটিআই ভবনের সপ্তম তলায় অস্থায়ী কার্যালয় থেকে কমিশনারেটের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সম্প্রতি কমিশনারেটের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়, ৩১ জুলাই থেকে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রামের অফিস কোড ৩০৬ ছাড়া অন্য কোনো অফিস কোডে নির্ধারিত ৬৫টি আমদানি পণ্যের বিল অব এন্ট্রি গ্রহণ করা হবে না। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় জেটি থেকে পণ্য খালাসের মৌলিক প্রক্রিয়ায় বড় কোনো পরিবর্তন আসছে না। আগে যেসব চালানের ক্ষেত্রে কাস্টমস হাউসের স্টাফ শাখা (৩০১) থেকে নোটিং সম্পন্ন করে জেটি থেকে পণ্য খালাস নেওয়া হতো, এখন সেসব কাজ আইসিডি কমিশনারেটের স্টাফ শাখা থেকে সম্পন্ন হবে। তবে স্ক্যানিং ও গেট যাচাইয়ের মতো কার্যক্রম আগের মতোই সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্পন্ন করবেন। শতভাগ কায়িক পরীক্ষা ও আনস্টাফিং কার্যক্রম পরিচালনার জন্য পৃথক সহকারী রাজস্ব কর্মকর্তাদের দায়িত্বও নির্ধারণ করা হয়েছে।
নতুন চট্টগ্রাম আইসিডি কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, ‘আমাদের কার্যক্রম আগেই শুরু হয়েছে। এ বিষয়ে সব স্টেকহোল্ডারকে নিয়ে সভা করা হয়েছে। এরপরও কিছু কিছু কাজে সমস্যা ছিল। তবে পয়লা আগস্ট থেকে একদম পুরোদমে কার্যক্রম চালু হয়েছে।’

হিরাকে (২০) ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. ইয়াছিন (৩১), মো. আব্দুর রহিম (৪৬), মো. জামাল (৩৮) ও মো. মামুনুর রশিদ (২৯)-কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় দণ্ডপ্রাপ্তদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়...
১ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিউমোনিয়া-ডায়রিয়াসহ গরমজনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে। প্রতিদিন দেড় শ থেকে দুই শ রোগী হাসপাতাল চিকিৎসা নিচ্ছে। আজ সোমবার ৩২ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। গত কয়েক দিনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১৬৯ জন রোগী ভর্তি হয়। তাদের মধ্যে শিশুর সংখ্যা ১১০।
১ মিনিট আগে
ঢাকায় বিআইজিডির এক সম্মেলনে মাহফুজ আলম প্রশ্ন তোলার আহ্বান জানিয়েছেন, বৈশ্বিকভাবে ইসলামিজম পোস্ট-ইসলামিজমের দিকে গেলেও বাংলাদেশে নির্বাচনের আগে কেন পোস্ট-ইসলামিজম আবার ‘জামায়াতের কোলে’ উঠল। সম্মেলনে গণতন্ত্র, ২০২৬ নির্বাচন, রাজনৈতিক দল ও নারীর অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়।
৩ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে কাজ না করেই ৬০ লাখ টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে। গেল অর্থবছরে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের ভবন মেরামত এবং সংরক্ষণের জন্য বরাদ্দের এ অর্থ উত্তোলন করা হয় গত জুন মাসে। কাগজে-কলমে কাজ বাস্তবায়ন দেখিয়ে টাকা উত্তোলন হলেও বাস্তবে কিছুই হয়নি।
৬ মিনিট আগে