
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকায় অটোরিকশা গ্যারেজে ব্যাটারি চুরি ইস্যুতে ষাটোর্ধ্ব নিরাপত্তাকর্মী আবু সিদ্দিককে পিটিয়ে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে হত্যাকাণ্ডের পর আজ শুক্রবার নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— শেখ আহমেদ রুবেল (৩৫), সাইফুল ইসলাম (২৭), মনিরুজ্জামান মামুন (২৮), জামাল উদ্দিন মিজান (৪৫), গোলাম রব্বানী (৫৫আবুল বাশার (৩৯) ও পেয়ার আহাম্মদ (৫৫)।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, কয়েকদিন আগে ওই গ্যারেজ থেকে ব্যাটারি চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া ব্যাটারি ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্টদের চাপ দিচ্ছিলেন সিদ্দিক। এর জেরেই বুধবার রাতে দুর্বৃত্তরা তাঁকে পিটিয়ে হত্যা করে লাশ গ্যারেজে ফেলে রেখে যায় বলে ধারণা করছে পুলিশ।
ডবলমুরিং থানায় দায়ের করা মামলায় বলা হয়, আসামিরা সংঘবদ্ধভাবে গ্যারেজে ঢুকে আবু সিদ্দিককে কিল-ঘুষি ও এলোপাতাড়ি মারধর করে। পরে গ্যারেজে থাকা রিকশার চাকার লোহার রিং দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। হামলার একপর্যায়ে ঘটনাস্থলেই আবু সিদ্দিকের মৃত্যু হয়।
মামলা দায়েরের পর ডবলমুরিং মডেল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মাত্র চার ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করে বলে জানান ওসি।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে।

গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
১২ মিনিট আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
৩৭ মিনিট আগে
‘পারিবারিকভাবে বাবা-মা, নানা-নানির সম্মতিতেই আত্মীয়তার মধ্যে বিয়ে হয়েছে। আইন সম্পর্কে জানতাম, তারপরও পারিবারিক সিদ্ধান্তে বিয়েটি করেছি। বয়স পূর্ণ হলে সেটি রেজিস্ট্রি করা হবে।’ কথাগুলো বলছিলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি বিদ্যালয়ের শিক্ষক।
১ ঘণ্টা আগে