
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সতর্ক করে চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে বসবাসরতদের সরে যেতে বলেছে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রকৌশল বিভাগ। আজ রোববার নগরীর পাহাড়তলী, ফয়’স লেকসহ কয়েকটি এলাকায় মাইকিং করে এ প্রচার চালানো হয়।
জানা গেছে, চট্টগ্রামে রেলওয়ের মালিকানাধীন সাতটি পাহাড়ে ৫ হাজার ৩৩২টি অবৈধ স্থাপনা হয়েছে। এসব পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে অর্ধ লাখ মানুষ। তিন দশকের বেশি সময় ধরে বসবাস করে আসছে এসব মানুষ।
ধীরে ধীরে এই অবৈধ বসতির সংখ্যা বাড়ছে। রেলওয়ের সাতটি পাহাড়ের মধ্যে সবচেয়ে বেশি বসবাস নগরীর ফয়’স লেক এলাকার ১, ২ ও ৩ নম্বর ঝিল পাহাড়ে। এখানে ৪ হাজার ৪৭৬টি পরিবার বসবাস করে।
এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী-২ জিসান দত্ত বলেন, ‘পাহাড়তলী, ফয়’স লেক, আকবরশাহ, সিআরবিসহ রেলওয়ের অনেক পাহাড়ের ঢালুতে ঝুঁকি নিয়ে মানুষ বসবাস করছে। ভারী বর্ষণ শুরু হওয়ার আগে তাদের সরে যাওয়ার জন্য রেলওয়ের পক্ষ থেকে সতর্ক করে মাইকিং করেছি।’

ঠাকুরগাঁও শহরের এক নারীকে (৩১) ঘরে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্বামীর বিরুদ্ধে। গতকাল রোববার এ ঘটনা ঘটে। আসামি ভুক্তভোগীর ভাইকে ফোন করে ‘লাশ ফেলে দেওয়ার’’ হুমকি দেন। পরে ওই ভাই ও তাঁর বন্ধুরা ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ওই নারীকে উদ্ধার করেন।
১৮ মিনিট আগে
তাঁর ফোন পেয়ে কোনো বিলম্ব না করে মোটরসাইকেলে চড়েই ছুটে আসেন পবার ইউএনও এবং নওহাটা পৌরসভার প্রশাসক ইবনুল আবেদীন। আজ সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে নওহাটা পৌরসভার ভুগরইল ভোলাবাড়ি এলাকায় এমন দৃশ্য দেখা যায়।
৪৪ মিনিট আগে
বর্ষা মৌসুমে নিরবিচ্ছিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রায় আড়াই হাজার পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী হিসেবে রেইনকোট বিতরণ করেছে।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জে অপরাধের অন্ধকার জগৎ ছেড়ে আলোর পথে ফেরার অঙ্গীকার করেছেন একদল মাদক কারবারি। গতকাল রোববার (৩ মে) বিকেলে শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকায় জেলা পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে দেশীয় অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন তাঁরা।
১ ঘণ্টা আগে