
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিজ কক্ষ থেকে ইসরাত জাহান সামিয়া (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌর সদরের নলুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সামিয়া ওই এলাকার প্রবাসী মো. বাহার উদ্দিন শাহিনের স্ত্রী এবং মো. ফসিউল আলমের পুত্রবধূ। তিনি উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর এলাকার আলী আকবরের মেয়ে। প্রায় এক বছর আগে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়।
পুলিশ জানায়, নিহতের স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের দাবি, শনিবার সকালে নিজ কক্ষের বিছানায় সামিয়াকে অচেতন অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাঁকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, সামিয়ার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করলেও তাঁর পরিবারের সদস্যরা পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছেন।
নিহতের চাচা মোয়াজ্জাম হোসেন জানান, এক সপ্তাহ বাবার বাড়িতে থাকার পর দুই দিন আগে সামিয়া শ্বশুরবাড়িতে ফিরে যান। শনিবার সকালে তাঁর মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে ছুটে যান। তিনি আরও বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে কোনো পারিবারিক কলহ ছিল বলে আমাদের জানা নেই। তাই এটি আত্মহত্যা হলে তার কারণ রহস্যজনক। আমরা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ডিবি পরিচয়ে মানুষের কাছে চাঁদাবাজির অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা। গতকাল শুক্রবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
১৮ মিনিট আগে
বিরোধপূর্ণ জমিতে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে মোবারক আলী ও সালাম ফকিরের বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। শনিবার মোবারক আলী বিরোধপূর্ণ জমিতে আবার সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করলে সালাম ফকির আদালতের রায়ের...
২০ মিনিট আগে
অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতাই এখন মানুষের তথ্য গ্রহণের প্রধান মাধ্যম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে অনলাইন সাংবাদিকতা মানুষের দেখা, জানা ও সম্পৃক্ত থাকার প্রধান ভরসায় পরিণত হয়েছে। এই পরিবর্তনের সঙ্গে সবচেয়ে সফলভাবে নিজেদের...
১ ঘণ্টা আগে
ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজারসহ বেশ কিছু এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন আজ শনিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে