
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সাপের ছোবলে রহিমা বেগম (১৮) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ময়নার বাপের পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মো. অহিদুল্লাহর স্ত্রী।
রহিমা বেগমের ভাশুর সেলিমুল্লাহ জানান, আজ সন্ধ্যায় ঘরের পাশে থাকা স্তূপে লাকড়ি আনতে যান রহিমা। এ সময় স্তূপে থাকা একটি সাপ তাঁকে ছোবল দেয়। পরপরই তীব্র যন্ত্রণা অনুভূত হলে পরিবারের সদস্যদের জানান। পরে স্বজনেরা দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মাত্র ৪০ দিন আগে অহিদুল্লাহর সঙ্গে রহিমার বিয়ে হয়েছে।
দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা টিপু মজুমদার জানান, রাত সাড়ে ৭টার দিকে রহিমাকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জের ইটনায় সিমেন্টবোঝাই একটি বাল্কহেডে ডাকাতির অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে এলংজুরী ইউনিয়নের ইসলামপুর-গাজীপুরের সামনের হাওরে এ ঘটনা ঘটে। ডাকাতরা একটি ইঞ্জিন, ৫০ লিটার ডিজেল, সোলার প্যানেল, ব্যাটারি, ৬০ বস্তা সিমেন্ট, তিনটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা লুট করেছে বলে অভিযোগ।
৫ মিনিট আগে
জুঁই আক্তার নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, `গতকাল সন্ধ্যায় একদল কুকুরের আক্রমণে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। চোখের সামনে অন্তত ১৫-২০ জনকে কামড়েছে। এক শিশুর চোখ উপড়ে ফেলেছে। কয়েকবার জানানোর পরেও পুলিশ ও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। আজ সকালেও কুকুরগুলোকে এলাকায় ঘুরতে দেখা গেছে....
১৮ মিনিট আগে
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশের যৌথ টিম। আজ বুধবার ভোরের দিকে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল যশোর নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকা থেকে একটি প্রাইভেটকার তল্লাশি করে তাঁকে....
২২ মিনিট আগে
পরিবারের সদস্যদের সঙ্গে দোহাজারী রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর দাঁড়িয়ে টিকটক ভিডিও ধারণ করছিলেন মোরশেদ আলম। এ সময় পিডিবির একটি তেলবাহী ট্রেনটি পুশিংয়ে (ইঞ্জিনের সাহায্যে ঠেলে নিয়ে চলা) চলছিল। ট্রেনটির ইঞ্জিন পেছনের দিকে থাকায় চালক বারবার হর্ন ও সাইরেন বাজিয়ে সতর্ক সংকেত দিচ্ছিলেন। তবে ভিডিও ধারণে
২৬ মিনিট আগে