
আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রীর সম্ভাব্য চট্টগ্রাম সফরকে সামনে রেখে ফটিকছড়িতে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। এরই অংশ হিসেবে সফরকারীদের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পরিদর্শনে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের খবর পাওয়ার পর থেকেই আমাদের প্রস্তুতি চলছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আনবে।’ পাশাপাশি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বিভাগীয় কমিশনার উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাঘাজী দিঘি মোড়সংলগ্ন সিএন্ডবি মাঠে নির্মিত হেলিপ্যাড ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। সম্ভাব্য সফর উপলক্ষে নিরাপত্তা, প্রটোকল ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরসূচিতে বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়টি থাকতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এ সফরে বন্যাকবলিত ফটিকছড়ি, হাটহাজারী ও বাঁশখালী উপজেলা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। এ উপলক্ষে হেলিপ্যাড নির্মাণ, সড়ক সংস্কার, সম্ভাব্য জনসভাস্থল প্রস্তুতসহ প্রয়োজনীয় কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পর্যটন আকর্ষণ বাড়াতে উপবন লেকে রাজহংসী, কায়্যাকিংসহ চারটি নতুন নৌযান যুক্ত করা হয়েছে। এতে পাহাড়ঘেরা লেকটিতে ভ্রমণ আরও বৈচিত্র্যময় ও উপভোগ্য হবে বলে আশা করছেন স্থানীয়রা। সম্প্রতি সরেজমিন উপবন লেকে গিয়ে নতুন নৌযানগুলো দেখা যায়...
৭ মিনিট আগে
মাত্র ৯-১০ বছর বয়সে অন্যের বাড়িতে কাজ শুরু করেছিলেন শামসুন্নাহার। সততা, শ্রম আর দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ধীরে ধীরে গড়ে তুলেছিলেন নিজের ছোট্ট সংসার। স্বামী-সন্তান নিয়ে স্বপ্ন ছিল একটু ভালোভাবে বাঁচার, বড় ছেলের বিয়ে দেওয়া আর একটি পাকা ঘর তোলার।
১৮ মিনিট আগে
ফরিদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে মির্জা ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত (২৭) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করা হয়েছে।
২৭ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এনামুল হক সরদার (৫০) নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (৫ আগস্ট) দুপুরের দিকে তাঁকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।
৪৪ মিনিট আগে