আত্মহত্যার আগে ভিডিও বার্তায় মেঘনা

‘আমি যদি দুনিয়ায় না থাকি, আমার কবরের কাছে একটু যাইয়ো তুমি। আমার একা থাকতে ভয় করে। একটু যাইয়ো তুমি। তোমাকে অনেক ভালোবেসে বাপ-মা ছেড়ে আইছিলাম, আমি আর মানসিক যন্ত্রণা নিতে পারছি না।’ স্বামীর উদ্দেশে এমন আবেগঘন ভিডিও বার্তা রেখে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন মেঘনা খাতুন (২১) নামের এক গৃহবধূ। মৃত্যুর আগে ধারণ করা ওই ভিডিও বার্তায় স্বামীর বিরুদ্ধে পরকীয়া আর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও তুলেছেন তিনি। আবেগঘন সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গতকাল সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মেঘনা খাতুনের। তাঁর আগের দিন রোববার নিজ ঘরে আত্মহত্যা করতে গলায় ফাঁস নেন তিনি।
মেঘনা খাতুন পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামের শফি মণ্ডলের ছেলে আজম আলী মণ্ডলের স্ত্রী। মেঘনা খাতুনের বাবার বাড়ি কুষ্টিয়ায়। তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে। স্বামী পেশায় মোটর মেকানিক। আজম আলীর সঙ্গে চার বছর আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয়েছিল মেঘনা খাতুনের।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর ওই দম্পতির দিন ভালোই চলছিল। এরপর হঠাৎ পারিবারিক কলহের সৃষ্টি হয়। বেশ কিছুদিন ধরে মেঘনা খাতুন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মৃত্যুর আগে একটি ভিডিওতে তিনি নিজের ওপর নির্যাতনের অভিযোগ তুলে কয়েকজনের নাম উল্লেখ করেন।

ছড়িয়ে পড়া সেই ভিডিওতে মেঘনা বলেন, তাঁর মৃত্যুর জন্য স্বামী আজম, শ্বশুর-শাশুড়ি এবং আসলাম নামের এক ব্যক্তি দায়ী। তিনি অভিযোগ করেন, তাঁকে নিয়মিত নির্যাতন করা হতো এবং স্বামী তাঁর সঙ্গে খারাপ আচরণ করতেন। ভিডিওতে মেঘনা খাতুন বলেন, ‘স্বামী আমাকে রেখে পরকীয়া করে বেড়ায়। আমি কিসে কম আছি? আমাকে বুকে নেয় না। ভালোবাসে না।’ একপর্যায়ে তিনি বলেন, ‘আজম আমার গলায় টিপ মেরেছে, আমার নিশ্বাস বন্ধ করে দিয়েছে।’
ভিডিওতে কান্নাজড়িত কণ্ঠে মেঘনা আরও বলেন, হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পরও তাঁর ওপর অত্যাচার বন্ধ হয়নি। নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, তাঁর ছেলে যেন বাবার পরিবারেই থাকে এবং মাঝেমধ্যে নানির বাড়িতে যেতে পারে।
সবশেষে স্বামীর উদ্দেশে মেঘনা খাতুন বলেন, ‘আমি যদি দুনিয়ায় না থাকি, আমার কবরের কাছে একটু যাইয়ো। আমি অনেক ভালোবাসি। প্রেম করে বিয়ে করেছি, বাবা-মা সবাইকে ছেড়ে এসেছি। আমি আর মানসিক টেনশন নিতে পারছি না। আমার মোবাইল ফ্রিজের মাথার ওপর রাউটারের বক্সের ভিতর রেখে যাবোনে। আমার মোবাইলের লক ৩৩১৬। খুলে সবাই দেইখো।’
ঘটনার পর থেকে মেঘনা খাতুনের স্বামী অভিযুক্ত আজম আলী ও তাঁর পরিবারের সদস্যরা আত্মগোপনে থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, ‘ভুক্তভোগী মারা গেছেন রাজশাহীতে। সেখানে অপমৃত্যুর মামলা হয়েছে। আর আমরা সাধারণ ডায়েরিতে নোট করে রাখছি।’
ওসি আরও বলেন, ‘মেঘনার বাবা-মায়ের সঙ্গে কথা বলে মামলা করতে বলেছি। কিন্তু এখন পর্যন্ত তাঁরা এজাহার দেননি। পরিবার থেকে অভিযোগ না দিলে আসলে আমাদের কিছু করার নেই।’

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন চলছে। ইতিমধ্যে নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ রোববার বিকেলে তারা কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে রেড কার্ড প্রদর্শন করেন। পরে রাতে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়।
৭ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়ি পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি। কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী বলেছেন, এ ঘটনার সঙ্গে ছাত্রদল কোনোভাবেই...
১১ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর সেতুর পশ্চিম পাশে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় বর্ষা নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কেয়া মনি নামে আরেক ব্যক্তি। রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনায় বাসটি শনাক্তে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে পুলিশ।
২৫ মিনিট আগে
সংবাদ প্রকাশের জেরে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বারী দুলালকে হাসপাতালে দেখতে গেছেন রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। আজ রোববার তিনি গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত সাংবাদিকের চিকিৎসার খোঁজখবর নেন।
২৭ মিনিট আগে