
চট্টগ্রামের সদরঘাট থানাধীন কর্ণফুলী নদীতে নোঙর করা ‘এমভি দেশ’ নামে একটি ফিশিং জাহাজে আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে জাহাজটির কর্মীসহ পাশে থাকা ‘ডিজনি’ নামে আরেকটি ফিশিং জাহাজের মোট ছয় কর্মী দগ্ধ হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে তাৎক্ষণিকভাবে ঢাকায় নেওয়া হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, ডেকের কর্মী শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল এবং নাবিক ছিদ্দিক আহমেদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমুদ্রে মাছ আহরণ শেষে গতকাল সোমবার দুপুরে জাহাজটি কর্ণফুলী নদীর সাম্পানঘাট এলাকার মুরিংয়ে নোঙর করে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে জাহাজটির ইঞ্জিন রুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে সেখানে আগুন ছড়িয়ে পড়লে ছয়জন দগ্ধ হন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেলে জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ (৪২) সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, কর্ণফুলীতে বিস্ফোরণে দগ্ধ ছয়জনকে চমেক হাসপাতালে আনার পর তিনজনকে দুপুরেই ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তাঁদের শরীরের ১০০ শতাংশ পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক। চমেক হাসপাতালে ভর্তি থাকা অন্য তিনজন সামান্য দগ্ধ হয়েছেন।
সদরঘাট নৌ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, দগ্ধ ব্যক্তিদের মধ্যে পাঁচজন শ্রমিক এবং একজন জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছেন।

নওগাঁর আত্রাইয়ে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আতিকুর রহমান সুজা (৩৮) নামে এক স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে রাজশাহীর বাগমারা উপজেলা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় বুধবার মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার।
১৩ মিনিট আগে
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
২১ মিনিট আগে
ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম দ্বার পদ্মা সেতু রেলপথে নতুন আতঙ্ক তৈরি হচ্ছে রেললাইনের যন্ত্রাংশ চুরির ফলে। একাধিকবার চুরি হয়েছে এই রেলপথের সিগন্যাল ব্যবস্থার মূল্যবান যন্ত্রাংশ। ফলে এই ট্রেন চলাচলে বাড়ছে ঝুঁকি। সিগন্যাল ব্যবস্থা ব্যাহত হওয়ায় ঝুঁকি নিয়ে বিকল্প পদ্ধতিতে ট্রেন চলাচল...
২৬ মিনিট আগে
বাগেরহাট সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তানজিন ইসলাম রাজ (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে