
ঝালকাঠি কাঠালিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা মো. নাজমুল হোসেনকে চেক প্রত্যাখ্যানের মামলায় এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার ঝালকাঠি ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শামীম আহম্মেদ এ রায় দেন।
এ তথ্য নিশ্চিত করছেন আদালতের বেঞ্চ সহকারী মো. মাইনুল হক।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালে মো. নাজমুল হোসেন ঝালকাঠি সদরের খাদ্য গুদামের কর্মকর্তা থাকাকালীন খাদ্য পরিবহন ঠিকাদার আবুল বাশার শামীমের কাছ থেকে ১৪ লাখ টাকা ধার নেন। এর বিপরীতে তিনি ১৪ লাখ টাকার একটি চেক দেন। পরে বাসার দেখেন ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা নেই, নাজমুল হোসেনও টাকা দেননি। পরে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চেক প্রত্যাখ্যানের মামলা করেন বাসার।
আজ রায় ঘোষণার সময় খাদ্য কর্মকর্তা মো. নাজমুল হোসেন এজলাসে উপস্থিত ছিলেন।
আসামি পক্ষের আইনজীবী নাসির উদ্দিন কবির আজকের পত্রিকাকে বলেন, এ মামলায় ৫০ ভাগ টাকা অর্থাৎ ৭ লাখ টাকা আদালতে জমা দিলে আসামি জামিন পাবেন। আসামিপক্ষ টাকা জমা দেওয়ার ব্যবস্থা করছে।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
১২ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬