Ajker Patrika

আগৈলঝাড়ায় মসজিদসংলগ্ন স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৭: ৪০
আগৈলঝাড়ায় মসজিদসংলগ্ন স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার
আগৈলঝাড়ায় ফুল্লশ্রী এলাকার একটি মসজিদসংলগ্ন পরিত্যক্ত স্থান থেকে হাতবোমা দুটি উদ্ধার করে পুলিশ। ছবি: সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়ায় একটি মসজিদসংলগ্ন পরিত্যক্ত স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের নূরে মদিনা মসজিদের পাশ থেকে বোমা দুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে যায়। পরে মসজিদসংলগ্ন পরিত্যক্ত স্থান থেকে বোমা দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, নাশকতা বা এলাকায় আতঙ্ক ছড়ানোর উদ্দেশে বোমা দুটি সেখানে রাখা হয়ে থাকতে পারে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এগুলো রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, মসজিদের পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে বোমা দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার পাশাপাশি এর পেছনে কোনো নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত