সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় হজরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) ওয়াক্ফ এস্টেট মাজার ও মসজিদ এবং ৩৫-৪০টি দোকানের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে থানার ওসিসহ আহত হয়েছেন অন্তত ৩০ থেকে ৩৫ জন।


সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত আট শ্রমিকের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই ট্রাক ও শ্রমিকবাহী ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। রোববার (৩ মে) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে নারীসহ আটজন নিহত হন এবং অন্তত আটজন আহত হন।

সিলেটের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক হত্যার ঘটনায় শনিবার সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না করায় পুলিশ হত্যা মামলা করেছে। নিহত রাজ্জাকের ছেলে আসাদ আহমদকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পাপড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুরের মামলার প্রধান আসামি বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী সিফতাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সিলেট নগরীর উপশহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিনুর রহমান চৌধুরী লালাবাজার ইউনিয়ন...