
সিলেটের দক্ষিণ সুরমায় সহকারীর (হেলপার) ছুরিকাঘাতে বাসচালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১১টা দিকে দক্ষিণ সুরমার বাস টার্মিনালের তাজমহল হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসচালক ছাদিক আহমদ (২৮) গোয়ানঘাট উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। সহকারী মোরশেদ ফকির (২৮) জৈন্তাপুর উপজেলার পানিচড়া গ্রামের আলা উদ্দিন ফকিরের ছেলে। ঘটনার পর তিনি পালিয়ে যান।
মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) আবুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিলেট জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভাড়ার টাকার হিসাব নিয়ে দ্বন্দ্বের জেরে হেলপার মোরশেদের ছুরিকাঘাতের শিকার হন সাদিক। গলার নিচে ও বাম ঊরুতে এলোপাতাড়ি ছুরিকাঘাতের কারণে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে বাসস্ট্যান্ডের লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ইবনে সিনা হাসপাতলে নিয়ে যান। সেখানে তাঁকে না রাখলে পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্র জানায়, বাসটি জাফলং থেকে যাত্রী নিয়ে সিলেটে আসে। তখন ড্রাইভার সাদিক হেলপার মোরশেদকে গাড়ি ভাড়া বুঝিয়ে দেওয়ার জন্য বলেন। মোরশেদ সাদিককে আড়াই হাজার টাকা দেন। সাদিকের হিসাব মতে, তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা হওয়ার কথা। এনিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। তখন ক্ষিপ্ত হয়ে হেলপার মোরশেদ ছুরি দিয়ে ড্রাইভার সাদিকের গলার নিচে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান।
পুলিশ অভিযান চালিয়ে আজ শনিবার দুপুরের পরে নগরের ক্বিনবিজ্রের নিচ থেকে মোরশেদকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ওই গাড়ির কন্ট্রাক্টারের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে।
মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) আবুল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘ময়নাতদন্ত শেষে আজ শনিবার বিকেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক মোরশেদকে গ্রেপ্তারের পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে