
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় হজরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) ওয়াক্ফ এস্টেটের মাজার ও মসজিদ এবং এর আওতাধীন ৩৫-৪০টি দোকানের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে থানার ওসিসহ অন্তত ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার জুম্মার নামাজের সময় উপজেলার সিলাম চকের বাজার এলাকায় হজরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) জামে মসজিদ ও ঈদগাহের সামনে এ সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে হজরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) ওয়াকফ এস্টেটের মাজার, মসজিদ ও এর আওতাধীন ৩৫-৪০টি দোকানকোঠার নিয়ন্ত্রণ ও পরিচালনা নিয়ে সিলাম শেখপাড়া এলাকায় দুই পক্ষের বিরোধ চলে আসছিল। আজ উভয় পক্ষের লোকজন নামাজ পড়তে মসজিদে এলে ওয়াক্ফ এস্টেট ও দোকানকোঠার নিয়ন্ত্রণ নিয়ে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয় পক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে মোগলাবাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে পাল্টাপাল্টি হামলার মধ্যে ইটপাটকেলের আঘাতে ওসিসহ সাত পুলিশ সদস্য ও দুই পক্ষের আরও ২৫ থেকে ৩০ জন আহত হন। পরে মোগলাবাজার থানা-পুলিশ, স্থানীয় নেতা ও কর্তাব্যক্তিদের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষের কারণে চণ্ডীপুল-বালাগঞ্জ সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
মোগলাবাজার থানার ওসি মো. মনির হোসেন বলেন, আজ জুম্মার নামাজের সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আমি ও ৭-৮ জন পুলিশ সদস্য এবং দুই পক্ষের ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক প্রসূতির নবজাতক মারা গেছে। এর আগে প্রসূতি মাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরিবারটি অভিযোগ করেছে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং দায়িত্বহীনতার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।
৪ মিনিট আগে
নিষিদ্ধ যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ও তাঁর স্ত্রী সেলিনা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
৯ মিনিট আগে
নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় দিন পর শফিকুল ইসলাম (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার বনপাড়া পৌর এলাকার কালিকাপুর আদর্শ গ্রামে পাশের বাড়ির নির্মাণাধীন টয়লেটের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়। শফিকুল ইসলাম কালিকাপুর আদর্শ গ্রামের শহিদ আলীর ছেলে।
১১ মিনিট আগে
শিক্ষকের সঙ্গে অসৌজন্য আচরণ ও শ্রেনিকক্ষে কথা বলায় শাস্তি হিসেবে অষ্টম শ্রেনির দুই শিক্ষার্থীর গালে ‘গণহারে থাপ্পড়’ দেওয়ার নির্দেশ দেন শিক্ষক। আর এই থাপ্পড় দিতে হয়েছে তাদের সহপাঠীদেরই। লজ্জা ও অস্বস্তিতে কেউ আস্তে থাপ্পড় দিলে তাকে জোরে থাপ্পড় দিতে বাধ্য করেন ওই শিক্ষক।
১৩ মিনিট আগে