ঢাকা–সিলেট মহাসড়কের নাজির বাজার ও রশিদপুরের মধ্যবর্তী স্থানে শ্রমিক বহনকারী মিনি ট্রাকের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ শ্রমিক নিহতের একটি সংবাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ‘সময় নিউজ। ২৪ ঘন্টাই খবর’ নামের প্রায় ১০ লাখ সদস্যের ফেসবুক গ্রুপে গতকাল শনিবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মরদেহের কিছু ছবি যুক্ত করে এমন একটি পোস্ট করা হয়। ‘মো. রিয়াদ আহমেদ আপন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়। পোস্টটি আজ রোববার (৯ জুন) দুপুর ২টা পর্যন্ত প্রায় ৪০০ শেয়ার হয়েছে, রিয়েকশন পড়েছে ৩ হাজারের বেশি। একই গ্রুপে ‘সাইফুল ইসলাম’ নামের আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও গতকাল সন্ধ্যায় একটি পোস্ট ভাইরাল হয়েছে।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়। ঘটনাটি নিয়ে ২০২৩ সালের ৭ জুন ‘সিলেটে ট্রাক–পিকআপ সংঘর্ষে নিহত ১৪’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা। এই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টে সংযুক্ত একটি ছবির মিল পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, ওই দিন ভোরে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর নামক স্থানে ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১১ জন ঘটনাস্থলে মারা গেছেন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও ১৩ জনেরও বেশি।
ঘটনাস্থল থেকে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা আজকের পত্রিকাকে জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি আলুবোঝাই বড় ট্রাক ও দিনমজুরদের বহনকারী একটি পিকআপ মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ১১ জন মারা গেছেন। এর মধ্যে একজন নারী শ্রমিক রয়েছেন। আহত ১৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়েছে। আহত ও নিহত সবাই দিনমজুর (নির্মাণশ্রমিক)।
অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ ২৪ এর ওয়েবসাইটে সিলেটে সাম্প্রতিক সময়ে দুর্ঘটনার দাবিতে ভাইরাল হওয়া বাকি দুটি ছবিও পাওয়া যায়।
অর্থাৎ ২০২৩ সালের ৭ জুন সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় সংঘটিত একটি দুর্ঘটনার ছবি ও তথ্যকে সাম্প্রতিক দুর্ঘটনার দাবিতে প্রচার করা হচ্ছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘আমরা ধারণা করছি বাংলাদেশে মাঝপথে আ.লীগকে নিয়ে আরেকটি নির্বাচন হবে’— এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্য একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
২০ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানকে অবমাননা ও কটাক্ষ করায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার হয়েছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। গত ৩ জুলাই আলোচিত দাবিতে ফেসবুকের একাধিক...
১ দিন আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, একটি কক্ষে এক শিশু আরেক শিশুকে বারবার চড়, থাপ্পড় ও কামড় দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসা তৃতীয় একটি শিশুও আক্রমণের শিকার হয়।
৪ দিন আগে
ছবিটি শেয়ার করে একটি এক্স অ্যাকাউন্টে আরবি ভাষায় দাবি করা হয়, ‘১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ আসরের একটি বিরল ছবি। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, কেউ কি বলতে পারবেন এই আসরের উদ্বোধনী ম্যাচে কোন দুটি জাতীয় দল মুখোমুখি হয়েছিল? চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং উত্তর বের করার চেষ্টা করুন।’
৪ দিন আগে