সারা দেশসিলেট বিভাগ
সিলেটকোম্পানীগঞ্জ
সৌদি আরবে রুমমেটের হামলায় প্রবাসীর মৃত্যু
সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মোহাম্মদ মতিউর রহমান (২৫) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।


সিলেটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল মিয়া (৩০) নামে এক আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনায় আল আমিন (২৮) নামে অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

সাদাপাথর পর্যটনকেন্দ্রে ঘুরতে এসে পর্যটকের মৃত্যু
নয়নাভিরাম সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত মাইনুল ইসলাম রিফাতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় এবং তিনি নবীনগর সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র।

আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাইতে পারবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
সিলেটের কোম্পানীগঞ্জে এনসিপির জুলাই পথসভায় বিএনপি, তারেক রহমান, শেখ হাসিনা ও ছাত্রদলকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। সভায় উবায়েদ আহমেদকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছে পরিচয় করিয়ে দেওয়া হয়।












