
সুনামগঞ্জের মধ্যনগরে পানিতে ডুবে পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে বংশীকুণ্ডা উত্তর ও দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশুর মধ্যে দেড় বছরের তোয়ামনি বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। আর তাসপিয়া আক্তার (৭) উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর গ্রামের হবি রহমানের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির সামনে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে মারা যায় তোয়ামনি। অপর দিকে বেলা ১১টার দিকে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর গ্রামে শিশু তাসফিয়া তার মাকে পাশের বাড়িতে খোঁজ করতে গিয়ে বাড়ির সামনের ডোবার পানিতে ডুবে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ‘ঘটনাস্থলে আমরা ফোর্স পাঠিয়েছিলাম। দুই শিশু পৃথকভাবে পানিতে ডুবে মারা গেছে।’

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
২ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৩ ঘণ্টা আগে