
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ইউনিয়ন ভূমি অফিস ও সরকারি খাস জায়গায় গড়ে উঠা ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিনভর এই অভিযান চলানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়, সহকারী কমিশনার (ভূমি) মো. ওলিদুজ্জামান, এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রৌশন আহমেদ। এ সময় মধ্যনগর থানা পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ১৪ বছর আগে মধ্যনগর মৌজার ১৩ শতাংশ খাসজমিতে ছোট দোকানঘর করার শর্তে বন্দোবস্ত দেওয়া হয়। কিন্তু বন্দোবস্ত গ্রহীতারা শর্ত ভঙ্গ করে ভূমি অফিসের জায়গায় মাটি ভরাট করে স্থাপনা নির্মাণ করেন এবং তা আবাসিক ব্যবহারের জন্য পাকা স্থাপনায় রূপান্তর করেন।

এ নিয়ে উপজেলা প্রশাসন একাধিকবার মৌখিক সতর্কতা এবং লিখিত কারণ দর্শানোর নোটিশ দিলেও দখলকারীরা তা উপেক্ষা করেন। পরে, উপজেলা প্রশাসন বন্দোবস্ত বাতিলের প্রস্তাব পাঠালে জেলা প্রশাসন তা অনুমোদন করে। খাসজমিটি পুনরায় সরকারের ১ নম্বর খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে আজকের অভিযানে এক্সকাভেটরের মাধ্যমে ওই জমিতে নির্মাণাধীন অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। জমিটি সরকারের নিয়ন্ত্রণে আনতে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. ওলিদুজ্জামান বলেন, ‘ভূমি অফিসের দখলকৃত জায়গা ও খাসজমি অবৈধ দখলমুক্ত করাই আজকের উচ্ছেদ অভিযানের মূল উদ্দেশ্য। পর্যায়ক্রমে সব দখলকৃত খাসজমি উদ্ধার করা হবে।’

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
২ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৩ ঘণ্টা আগে