আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল, পারেনি; বরং তারা নিজেরাই দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। গতকাল বুধবার বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি-পরবর্তী...


পাবনার সাঁথিয়ায় চকনন্দনপুর মৎস্য খামারের পাশে অলিম্পিক গ্রুপের দুই কর্মীকে মারপিট করে ৪০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও মালামাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ১৬ আগস্ট রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গোলাম হাসনাইন রাসেল। তিনি ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র।

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরত রুশ নাগরিক দোরোখিন সের্গেই (৪৮) মারা গেছেন। আজ বুধবার তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ১ মে থেকে আজ পর্যন্ত সাড়ে তিন মাসে প্রকল্পসংশ্লিষ্ট চার রুশ নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটল।