
পাবনার ঈশ্বরদীতে প্রিপেইড মিটার বন্ধ, নির্বাহী প্রকৌশলী আব্দুন নূরকে অপসারণসহ পাঁচ দফা দাবিতে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিদ্যুৎ গ্রাহকেরা। আজ সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা এই ব্লকেড কর্মসূচি পালন করেন তাঁরা। ‘ঈশ্বরদীর সচেতন নগরবাসী ফোরাম’ এই ব্লকেড কর্মসূচির আয়োজন করে।
বাকি তিনটি দাবির মধ্যে রয়েছে—২০১ জন বিদ্যুৎ গ্রাহকের নামে করা মামলা প্রত্যাহার করতে হবে, নেসকোর ডিপ্লোমা প্রকৌশলী আবু তোহাকে বদলি করতে হবে এবং মিটার রিডার নজরুল ইসলামকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই দাবিতে গত সপ্তাহে শহরে গণ-অনশন কর্মসূচি পালিত হয়।
তারই ধারাবাহিকতায় আজ সকাল থেকে বিদ্যুৎ গ্রাহকেরা শহরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড়, ঈশ্বরদী-পাবনা আঞ্চলিক মহাসড়ক এবং ঈশ্বরদী-কুষ্টিয়া সড়ক অবরোধ করে প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভ করেন। তাঁরা ঈশ্বরদী শহর, আঞ্চলিক ও বিভিন্ন গ্রামীণ সড়কে বাঁশ, কাঠ, গাছ বা বেঞ্চ ফেলে সড়ক অবরোধ করেন। অনেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীসহ জনসাধারণ দুর্ভোগে পড়েন।
দুপুর ১২টার দিকে শহরের রেলগেটে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পথসভায় বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি বলেন, ‘প্রিপেইড মিটার কোনোভাবেই ঈশ্বরদীতে বাস্তবায়ন হতে দেব না। গ্রাহকদের বৈধ দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
এ সময় সচেতন নগরবাসী ফোরামের সংগঠক আ ফ ম রাজিবুল আলম ইভান, উপজেলা জামায়াতে ইসলামীর আইন ও মানবসম্পদবিষয়ক সম্পাদক হাফিজুর রহমান খান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গত ১৬ নভেম্বর ঈশ্বরদী শহরে সম্মিলিত নাগরিক জোটের আয়োজনে চার ঘণ্টার গণ-অনশন কর্মসূচি পালিত হয়। ২৯ অক্টোবর ঈশ্বরদীতে বিদ্যুৎ অফিস ঘেরাও করা হয়। এ সময় গ্রাহকদের সঙ্গে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বাগ্বিতণ্ডাকে কেন্দ্র করে ২০১ জনের বিরুদ্ধে মামলা করা হয়। নির্বাহী প্রকৌশলী আব্দুন নূর বাদী হয়ে মামলাটি করেন।
প্রতিবাদে ২ নভেম্বর গ্রাহকসহ ২৫টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করে চার দফার দাবি জানায়। সেই সঙ্গে সম্মিলিত নাগরিক জোটের পক্ষ থেকে ১০ নভেম্বর ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়। সম্মিলিত নাগরিক জোটের প্রতিনিধি পাবনা জেলা প্রশাসককেও বিষয়টি অবহিত করেন।

পরিদর্শনে সম্ভাব্য স্থানগুলোর বিদ্যমান অবকাঠামো, যানবাহন চলাচলের সক্ষমতা, সংযোগ সড়ক, ভূমির প্রাপ্যতা এবং ভবিষ্যতে বাস টার্মিনাল ও অস্থায়ী ডিপো স্থাপনের উপযোগিতা পর্যালোচনা করা হয়। এ সময় রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় দি
৩ মিনিট আগে
এই আয়োজন শুধু একটি ডিসকাউন্ট মেলা নয়, বরং দেশি-বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে দেশের খুচরা বাজার ও ব্র্যান্ড ইকোসিস্টেম আরও গতিশীল হবে...
২২ মিনিট আগে
আহতদের চিকিৎসা বন্ধ রাখার নির্দেশ থাকলেও চিকিৎসকদের কৌশলী সেবায় বহু প্রাণ রক্ষা সম্ভব হয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের সম্মিলিত অবদানেই জুলাই আন্দোলন সফলতার মুখ দেখেছিল। সেই আন্দোলনের দুই বছর পূর্তিতে সংগঠনটি জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ
৩৪ মিনিট আগে
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলার পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বিভিন্ন উপজেলায় তীব্র নদীভাঙন অব্যাহত রয়েছে। গত তিন দিনে অন্তত ৮০টি পরিবার বসতভিটা হারিয়েছে। ভাঙন ঠেকাতে পাউবো জিও ব্যাগ ফেললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ স্থানীয়দের।
৩৭ মিনিট আগে