
পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর ও নিমাইচড়া বাজারে অভিযান চালিয়ে বেশি দামে সার বিক্রি করার অপরাধে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বেলা ২টার দিকে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, নিমাইচড়া ইউনিয়নের প্রশাসক ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ দুপুরে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর লক্ষ্মী নারায়ণ এন্টারপ্রাইজের মালিক শিবেন্দ্রনাথ দত্তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই অপরাধে নিমাইচড়া বাজারে অবস্থিত আজম এন্টারপ্রাইজের মালিক আজম আলীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ইউএনও মুসা নাসের চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বেশি দামে সার বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীর কাছ থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সরকার নির্ধারিত দাম ছাড়া কোনো ব্যবসায়ীকে বেশি দামে সার বিক্রি করতে দেওয়া হবে না।

বরগুনা পৌরসভার একটি ভোটকেন্দ্রে ভোট শুরুর আগেই রাতে রেজাল্ট শিটে প্রার্থীর এজেন্টদের স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে। এ সময় বিষয়টি বুঝতে পেরে বিএনপি মনোনীত প্রার্থীর এজেন্টরা প্রতিবাদ জানালে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রেজাল্ট শিটটি ছিঁড়ে ফেলেন ওই কর্মকর্তা।
১৭ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ছলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে দাঁড়িপাল্লা ও ধানের শীষের প্রার্থীর এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফাঁকা রেজাল্ট শিট জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এগুলো জব্দ করে ছিঁড়ে ফেলা হয়।
২৭ মিনিট আগে
বগুড়া-৬ (সদর) আসনে ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জামায়াতের এক নেতাকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তাঁকে আটক করা হয়। আটক জামায়াত নেতা নাসিরুল ইসলাম বগুড়া শহরের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামীর কর্মীসহ পাঁচজনকে আটক ও বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন সংক্ষিপ্ত বিচার আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুরে নগদ টাকা বিতরণের প্রস্তুতিকালে হাবিবুর রহমান (৬৩) নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে হাতেনাতে ধরা হয়।
১ ঘণ্টা আগে