
পাবনার ভাঙ্গুড়ায় নৈশপ্রহরীদের বেঁধে রেখে পাঁচ জুয়েলারি দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। গতকাল বুধবার (৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার অষ্টমনিষা বাজারের পাঁচটি জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত আনুমানিক ২টার দিকে গুমানী নদী দিয়ে একটি স্পিডবোটে করে ১২-১৫ জনের একটি ডাকাত দল অষ্টমনিষা বাজারে আসে। তারা বাজারে থাকা তিন নৈশপ্রহরীর মোবাইল ফোন কেড়ে নিয়ে হাত-পা বেঁধে ফেলে। এরপর একে একে পাঁচটি জুয়েলারি দোকানে তালা কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের আঁখি জুয়েলার্সের ২০ ভরি সোনা, ১৮০ ভরি রুপা ও নগদ ২০ হাজার টাকা; মা জুয়েলার্স থেকে ১১ ভরি সোনা, ৩০০ ভরি রুপা ও নগদ ৪০ হাজার টাকা; মধু জুয়েলার্সে পাঁচ ভরি সোনা, ৩ লাখ নগদ টাকা ও ২০০ ভরি রুপা; উত্তম জুয়েলার্সে ১২ ভরি সোনা, ১৫ লাখ টাকা ও ১০০ ভরি রুপা এবং মাতৃ জুয়েলার্সে আড়াই ভরি সোনা, ২৫ ভরি রুপা ও দেড় লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
আঁখি জুয়েলার্সের স্বত্বাধিকারী আত্তাব আলী জানান, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে দোকানে এসে দেখেন, তাঁর দোকানে কিছু নেই। মা জুয়েলার্সের স্বত্বাধিকারী ইউসুফ আলী জানান, তিনি অনেক টাকা ঋণ করে দোকান করেছিলেন। বর্তমানে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ভোরে ডাকাতি হওয়া দোকানগুলো ও এলাকা পরিদর্শন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ডিবি পুলিশ ঘটনাটির স্থান পরিদর্শন করে তদন্ত করবে বলেও জানান তিনি। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ডাকাতির ঘটনা নিয়ে বিভিন্ন টিম কাজ করছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ছয়টি অটোরিকশা গ্যারেজে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের ট্রাফিক ও ক্রাইম ইউনিট। চারটি গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ থাকার অভিযোগে একটি গ্যারেজের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
১১ মিনিট আগে
বিদ্যুৎ-সংকটসহ দেশের চলমান নানা সমস্যা দীর্ঘদিনে তৈরি হয়েছে এবং এগুলো হঠাৎ সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।
১৭ মিনিট আগে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে গভীর রাতে গঙ্গাধর নদীপথে নৌকায় করে ৩৯ বস্তা সার পাচারের সময় করেছে আটক স্থানীয় জনতা। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আউয়ালের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে আটক করা সার ও এর পরিবহনের বিষয়ে দায় নিতে রাজি নয় কৃষি বিভাগ...
২৯ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৮ জনে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫৫ জন এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।
৩৭ মিনিট আগে