রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তরুণের মৃত্যু
পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় জোবায়দুল ইসলাম (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার শরৎনগর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।


চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ
পাবনার চাটমোহরে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ সার জব্দ করেছে চাটমোহর উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায়নগর গ্রামে মহসীন আলীর বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ। এ সময় অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ করা হয়।

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩
পাবনার চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে হাসিনা খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চাটমোহর-টেবুনিয়া সড়কের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চাটমোহরে ট্রলি-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
পাবনার চাটমোহরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তোরাব আলী (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার পৌনে ২টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।












