
পাবনা জেলা অ্যাডভোকেট বার সমিতি নির্বাচনে সভাপতি পদে খন্দকার মাকসুদুর রহমান মাসুদ ও সম্পাদক পদে মলয় কুমার দাস নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার রাতে সমিতির প্রবীণ সদস্য আইনজীবী আব্দুর রহিম খান এই ফলাফল ঘোষণা করেন।
গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ৪২০ জন সদস্য ভোটারের মধ্যে ৩৮৮ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিনটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৯ জন প্রার্থী। সমিতির প্রবীণ সদস্য আইনজীবী আব্দুর রহিম খান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ভোট গ্রহণ ও গণনা শেষে রাতে তিনি ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে খন্দকার মাকসুদুর রহমান মাসুদ ২০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আজিজুর রহমান ১৩১ ভোট পেয়েছেন। অপর প্রার্থী আব্দুল হামিদ পিকে পেয়েছেন ৫২ ভোট।
সম্পাদক পদে মলয় কুমার দাস ১৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুলতান মাহমুদ খান (এহিয়া) পেয়েছেন ১২৫ ভোট। আরেক প্রার্থী কাজী মাহবুবুল আলম পেয়েছেন ১২২ ভোট।
সহসভাপতি দুটি পদে শহিদুল ইসলাম বিশ্বাস রঞ্জু ১৯৮ ভোট ও রেজাউল করিম ছালাম ১৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে সামসুদ্দোহা জামী ১৩৯ ভোট, মতিয়ার রহমান বাহেজ ৯৯ ভোট, মতিয়ার রহমান ৭১ ভোট এবং গোলাম রাব্বানী ৫৩ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, নির্বাচনে মির্জা আজিজুর রহমান ও মলয় কুমার দাসের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ, খন্দকার মাকসুদুর রহমান মাসুদ ও মাহবুবুল আলম কাজী আলমের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ এবং আব্দুল হামিদ ও সুলতান মাহমুদ খান এহিয়ার নেতৃত্বাধীন সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ নামে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকার বাইপাস মোড়ে সড়ক দুর্ঘটনায় মা, দুই মেয়ে ও এক অটোরিকশাচালকের মৃত্যুর পরদিন সেখানে স্পিড ব্রেকার নির্মাণ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পর প্রশাসনের উদ্যোগে আজ সোমবার দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের ওই স্থানে দুটি স্পিড ব্রেকার নির্মাণের...
৮ মিনিট আগে
নওগাঁর রাণীনগরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুই যুবকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনায় একজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
১৮ মিনিট আগে
বাগেরহাটের রামপালে যুবলীগ নেতা ইখলাস গাজী হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইঝে শিকদারকে (৪৫) আটক করেছে পুলিশ। আজ সোমবার (১ জুন) বিকেলে উপজেলার গাববুনিয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
১৯ মিনিট আগে
হাসাহাসিকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ শিক্ষকেরা মিটিয়ে দিলেও থামেনি ক্ষোভ। দুই ছাত্রীকে ‘বোন’ ডেকে ক্ষমা চাওয়ার পরও পরিকল্পিত হামলায় খুন হন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ। এ ঘটনায় দুই ছাত্রীসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
২২ মিনিট আগে