
পাবনার সুজানগর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ সোমবার বিকেল পৌনে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের চব্বিশ মাইল দুর্গাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সুজানগরের নান্দিয়ারা গ্রামের জব্দুল শেখ (৩৫) ও তাঁর শিশুকন্যা জুবাইয়া খাতুন (৮)। আহত দুজন নিহত জব্দুলের ছেলে মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়ামকে (৫) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনার মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, পাবনা থেকে পাটবোঝাই একটি ট্রাক কাশীনাথপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি দুর্গাপুর এলাকায় পৌঁছালে পাশ দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ঢুকে আরোহী জব্দুল শেখ ও তাঁর মেয়ে জুবাইয়া ঘটনাস্থলেই মারা যায়।
মোস্তাফিজার রহমান আরও জানান, এ ঘটনায় মোটরসাইকেলে থাকা জব্দুলের ছেলে মমিন ও ভাতিজা সিয়াম গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার ও ট্রাক জব্দ করে। ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব বলে মন্তব্য করেছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন...
৪ মিনিট আগে
এ সময় এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি গ্রাহকেরা গ্যাস পাবেন না। কল্যাণপুর থেকে মিরপুর-১ নম্বরগামী সড়কের ডান পাশের এলাকাও এ কর্মসূচির মধ্যে থাকবে। এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
৮ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং হরগজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান জ্যোতিকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাটুরিয়া থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে...
১০ মিনিট আগে
চট্টগ্রাম নগর ভবনে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগাকে গ্রেপ্তার করতে অভিযান চালিয়েছে খুলশী থানা-পুলিশ। তবে অভিযান চলাকালে মেয়র শাহাদাত হোসেনের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা এবং তাঁর হস্তক্ষেপের পর পুলিশ অভিযান শেষ না করেই ফিরে আসে বলে অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে