
ময়মনসিংহের মুক্তাগাছায় আয়মন নদীর ওপর নির্মিত গহুর মোল্লার ব্রিজ ধসে দুই পাড়ের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ব্রিজটি ধসে পড়ে। টানা কয়েক দিনের বৃষ্টিতে নদীতে পানি বৃদ্ধি ও ব্রিজের দুই পাশের মাটি সরে যাওয়ায় পাটাতন ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের পলশা ভিটিবাড়ী এলাকায় আয়মন নদীর ওপর ২০০১ সালের দিকে ব্রিজটি নির্মাণ করে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড নদী খননকাজ শুরু করলেও ব্রিজ রক্ষায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে গোড়ার মাটি সরে গিয়ে ব্রিজটি দুর্বল হয়ে পড়ে এবং কয়েক দিনের টানা বৃষ্টিতে পানির প্রবল স্রোতে ব্রিজটি ধসে পড়ে।
স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম জানান, এই ব্রিজ দিয়েই পলশা এলাকার শিক্ষার্থীরা স্কুল-মাদ্রাসায় যাতায়াত করত। হঠাৎ করে ব্রিজটি ভেঙে যাওয়ায় কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ চলাচলে সমস্যায় পড়েছেন।
আরেক বাসিন্দা তোতা মিয়া বলেন, ‘অপরিকল্পিত নদী খননের কারণেই ব্রিজটি ধসে পড়েছে। দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।’
ব্রিজ ধসে পণ্য পরিবহনেও সমস্যা হচ্ছে বলে জানান স্থানীয় ব্যবসায়ী আজহারুল ইসলাম। তিনি বলেন, এই ব্রিজ এলাকার মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল অবলম্বন ছিল। এখন সবাই বিপাকে পড়েছেন।
মুক্তাগাছা উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরাই ব্রিজটি নির্মাণ করেছিলাম। কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেভাবে অপরিকল্পিত নদী খনন করেছে, তাতে ব্রিজের গোড়ার মাটি সরে গিয়ে ধসে পড়ে। আপাতত বাঁশের সাঁকো তৈরি করে চলাচলের ব্যবস্থা করব এবং পরে নতুন ব্রিজ নির্মাণে মন্ত্রণালয়ে আবেদন করা হবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, ‘ব্রিজটি ভেঙে পড়েছে জেনেছি। টানা বৃষ্টির কারণে এখনো সরেজমিনে যাওয়া সম্ভব হয়নি। আবহাওয়া অনুকূলে এলে পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখলাক উল জামিল বলেন, ‘আমরা খননের আগে উপজেলা প্রশাসনকে ব্রিজ রক্ষার বিষয়ে চিঠি দিয়েছি। ব্রিজের দুই পাশে ৩০ মিটারের মধ্যে কোনো খননকাজ করিনি। এখন যদি ব্রিজ ভেঙে পড়ে, তার দায় আমাদের নয়।’

রাজধানী ঢাকায় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ বলেছে, কয়েকটি ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে এমন তথ্য মিলেছে।
৫ ঘণ্টা আগে
আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিতি; এরপর একে একে বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। শিক্ষার্থীদের মারধর, লাইব্রেরিতে হামলা, শিক্ষক-প্রশাসনের সঙ্গে সংঘাত, মব সৃষ্টি করে ডিনদের পদত্যাগে বাধ্য করা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে...
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইল জেলায় অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ১২ উপজেলায় ১ হাজার ৬২৩ বিদ্যালয়ের মধ্যে ৮৮৮টিই প্রধান শিক্ষক ছাড়া চলছে। সহকারী শিক্ষকের আরও ৫৭১ পদ খালি। সব মিলিয়ে ১ হাজার ৪৫৯ শিক্ষকের পদ শূন্য রয়েছে। এমনকি কোনো বিদ্যালয়ে শিক্ষকের পদসংখ্যা পাঁচজন থাকলেও কর্মরত আছেন...
৫ ঘণ্টা আগে
রাজশাহী থেকে নীলফামারীর চিলাহাটিগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কোচের স্প্রিং ভেঙে বগি লাইনচ্যুত হয়। সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে জয়পুরহাটের আক্কেলপুরে। শুধু বরেন্দ্র ট্রেনই নয়, এমন ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনে। এসব ট্রেন যেখানে মেরামত করা হয়, সেই সৈয়দপুর...
৬ ঘণ্টা আগে