ময়মনসিংহের মুক্তাগাছায় শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার ১ নম্বর দুল্লা ইউনিয়নের হরিরামপুরে এ ঘটনা ঘটে।
নিহত ফজিলা খাতুন (৪৫) স্থানীয় মৃত জালাল উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত জামাই মো. মনির মিয়া (৩০) একই এলাকার সেলিম মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মনিরের সঙ্গে তাঁর স্ত্রীর পারিবারিক বিষয়ে বাগ্বিতণ্ডা চলছিল। একপর্যায়ে মনির ঘর থেকে চলে যান। পরে রাত আড়াইটার দিকে মনির বাড়িতে এসে তাঁর ছেলে রোহান মিয়াকে (৪) নিয়ে চলে যেতে চাইলে তাঁর স্ত্রী রুমার সঙ্গে আবার কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মনিরের হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে মারতে আক্রমণ চালান। এ সময় শাশুড়ি ফজিলা খাতুন বাধা দিলে মনির তাঁর হাতে থাকা ছুরি দিয়ে শাশুড়ি ফজিলা খাতুনের তলপেটের বামদিকে আঘাত করেন এবং তাঁর স্ত্রীকে এলোপাতাড়িভাবে আঘাত করেন। দুজন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক শাশুড়ি ফজিলা খাতুনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত স্ত্রী রুমা আক্তার চিকিৎসাধীন রয়েছেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলমান রয়েছে। তবে এ বিষয়ে তিনি এখনো কোনো অভিযোগ পাননি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অধিকাংশ চিকিৎসকই হাসপাতালে নিয়মিত উপস্থিত থাকেন। তবে দুই-একজন দায়িত্বে অবহেলা বা ‘দুষ্টুমি’ করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
১৮ মিনিট আগে
প্রথমে যাত্রী সেজে ভাড়া নিতেন অটোরিকশা। পথে কৌশলে চালককে চেতনানাশক খাওয়াতেন। একপর্যায়ে চালক অচেতন হয়ে পড়লে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যেতেন চক্রের সদস্যরা। দীর্ঘদিন ধরে চক্রটি এভাবেই সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে আসছেন। সম্প্রতি চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক খাইয়ে অটোরিকশা চালক আইয়ূব...
২৪ মিনিট আগে
আগামী ছয় মাসের মধ্যে ঢাকার সড়কে পূর্ণাঙ্গরূপে স্বয়ংক্রিয় মামলা চালু সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। আজ সোমবার দুপুরে বিমানবন্দর ক্রসিং সৌরশক্তির ‘ট্রাফিক সিগন্যাল লাইট’ উদ্বোধনকালে তিনি এই আশা প্রকাশ করেন।
২৮ মিনিট আগে
রাজধানীতে বিআরটিএ নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকে নির্ধারিত নম্বর প্লেট ও কার্যকর আরএফআইডি ট্যাগ ছাড়া চলাচলকারী...
৩১ মিনিট আগে