
ময়মনসিংহের মুক্তাগাছা পশুর হাটে হামলা-লুটপাটের অভিযোগ উঠেছে ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় ক্যাশ কাউন্টার থেকে লক্ষাধিক টাকা লুটপাট করা হয়। আজ বুধবার উপজেলার ত্রিমোহনী নতুন বাজারে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হাটে ছাত্রদল-যুবদলের ১০-১৫ জন এসে ঝামেলা করছিলেন। তবে তাঁরা টাকা নেননি। এখন আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি দেখা হচ্ছে।’
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি কোটি টাকা লেনদেনে পশুর হাট ইজারায় অনিয়মের মধ্য দিয়ে সমঝোতার অভিযোগ ওঠে পৌর প্রশাসন ও বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। পরে বিভাগীয় কমিশনার সমঝোতার টেন্ডারপ্রক্রিয়া বাতিল করে পুনরায় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেন। এতে নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন।
এরই জেরে আজ পশু কেনা-বেচার সময় ছাত্রদল-যুবদলের ১০-১৫ জন হামলা চালান। হামলাকারীরা ক্যাশ কাউন্টার থেকে টাকা ছিনিয়ে নেন এবং হাট পরিচালনা না করার হুমকি দেন।
হাটের ইজারাদার তাওসিফ ইবনে মান্নান বলেন, ‘গরু-ছাগলের হাটটি বেশ কয়েক বছর ধরে পরিচালনা করে আসছি আমরা। এবার ১ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ২৮০ টাকার পে-অর্ডার শিডিউলের সঙ্গে যুক্ত করেও জমা দিতে পারিনি। উপজেলা বিএনপি নেতা কামরুজ্জামান লেবু, শহীদুল ইসলাম শহীদ, জাহাঙ্গীর আলম সোহেল, শাহীন আলম প্রভাব খাটিয়ে শিডিউল জমা দিতে দেননি।
‘পরে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করলে বিভাগীয় কমিশনার পুনরায় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেন। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে আজকে দুপুরে নেতা-কর্মী পাঠিয়ে হাটে হামলা করে আটটি বই ও ক্যাশ কাউন্টার থেকে লক্ষাধিক টাকা লুটে নিয়েছেন। আমাদের হুমকি দিয়েছেন হাট থেকে যেন চলে আসি।’

মান্নান বলেন, ‘তাঁরা আমাদের আওয়ামী লীগের ট্যাগ দিয়ে এসব করছেন। আমরা মূলত ব্যবসায়ী, সবার সঙ্গে মিলেমিশে ব্যবসা করতে চাই।’
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত শাহীন আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবুল বলেন, হাটে ১০-১৫ জন গিয়ে ঝামেলা করেছিল, পরে তাঁদের সিনিয়ররা গিয়ে চড়– থাপ্পড় মেরে নিয়ে এসেছে। তবে টাকা ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অধিকাংশ চিকিৎসকই হাসপাতালে নিয়মিত উপস্থিত থাকেন। তবে দুই-একজন দায়িত্বে অবহেলা বা ‘দুষ্টুমি’ করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
১৬ মিনিট আগে
প্রথমে যাত্রী সেজে ভাড়া নিতেন অটোরিকশা। পথে কৌশলে চালককে চেতনানাশক খাওয়াতেন। একপর্যায়ে চালক অচেতন হয়ে পড়লে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যেতেন চক্রের সদস্যরা। দীর্ঘদিন ধরে চক্রটি এভাবেই সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে আসছেন। সম্প্রতি চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক খাইয়ে অটোরিকশা চালক আইয়ূব...
২২ মিনিট আগে
আগামী ছয় মাসের মধ্যে ঢাকার সড়কে পূর্ণাঙ্গরূপে স্বয়ংক্রিয় মামলা চালু সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। আজ সোমবার দুপুরে বিমানবন্দর ক্রসিং সৌরশক্তির ‘ট্রাফিক সিগন্যাল লাইট’ উদ্বোধনকালে তিনি এই আশা প্রকাশ করেন।
২৬ মিনিট আগে
রাজধানীতে বিআরটিএ নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকে নির্ধারিত নম্বর প্লেট ও কার্যকর আরএফআইডি ট্যাগ ছাড়া চলাচলকারী...
২৯ মিনিট আগে