
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) রাতে ময়মনসিংহ নগরীর নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা পুলিশ।
আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, হাবিবুর রহমান ঈশ্বরগঞ্জ পৌরসভার তিনবারের সাবেক মেয়র, পৌর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন।
আওয়ামী লীগ সরকার ৫ আগস্ট পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোডের স্কাইমুন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ময়মনসিংহ কোতোয়ালি থানার পুলিশ।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তবে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ঈশ্বরগঞ্জে তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। তবে পুরোনো মামলাগুলোতে সংশ্লিষ্টতা আছে কি না, তা যাচাই করা হচ্ছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অধিকাংশ চিকিৎসকই হাসপাতালে নিয়মিত উপস্থিত থাকেন। তবে দুই-একজন দায়িত্বে অবহেলা বা ‘দুষ্টুমি’ করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
১৬ মিনিট আগে
প্রথমে যাত্রী সেজে ভাড়া নিতেন অটোরিকশা। পথে কৌশলে চালককে চেতনানাশক খাওয়াতেন। একপর্যায়ে চালক অচেতন হয়ে পড়লে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যেতেন চক্রের সদস্যরা। দীর্ঘদিন ধরে চক্রটি এভাবেই সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে আসছেন। সম্প্রতি চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক খাইয়ে অটোরিকশা চালক আইয়ূব...
২২ মিনিট আগে
আগামী ছয় মাসের মধ্যে ঢাকার সড়কে পূর্ণাঙ্গরূপে স্বয়ংক্রিয় মামলা চালু সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। আজ সোমবার দুপুরে বিমানবন্দর ক্রসিং সৌরশক্তির ‘ট্রাফিক সিগন্যাল লাইট’ উদ্বোধনকালে তিনি এই আশা প্রকাশ করেন।
২৬ মিনিট আগে
রাজধানীতে বিআরটিএ নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকে নির্ধারিত নম্বর প্লেট ও কার্যকর আরএফআইডি ট্যাগ ছাড়া চলাচলকারী...
২৮ মিনিট আগে