
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাঁচ পরিবার ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলের রাস্তা ইটের স্তূপ ও টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন প্রতিবেশী। এমন ঘটনায় প্রায় ১৫ দিন ধরে একরকম অবরুদ্ধ রয়েছে পাঁচটি পরিবার। চলাচলের ভোগান্তি পোহাতে হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীদেরও।
ঘটনাটি ঘটেছে ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামনগর গ্রামে। এর প্রতিকার পেতে আব্দুল মান্নান চকদার (৮৫) নামের এক ভুক্তভোগী সম্প্রতি ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা বুলবুল চকদার, আব্দুল জব্বার চকদার, সাইফুল চকদার, আব্দুছ ছালাম চকদারসহ বেশ কয়েকজন পারিবারিক বিরোধের জেরে চলাচলের রাস্তায় ইটের স্তূপ ও টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেন। এতে করে ভুক্তভোগী পাঁচ পরিবার অবরুদ্ধ এবং স্থানীয় শ্রীনগর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা চলাচলে বিপাকে পড়েছেন।
ভুক্তভোগী আব্দুল মান্নান চকদার বলেন, ‘রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আমরা রীতিমতো অবরুদ্ধ। ইটের স্তূপ ও টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে আমাদের পাঁচটি পরিবার বের হতে পারি না। আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।’
জানতে চাইলে অভিযুক্ত বুলবুল চকদার চলাচলের রাস্তা বন্ধের কথা স্বীকার করে বলেন, ‘ঘর নির্মাণের জন্য ইট এনেছি। জায়গার সংকটের কারণে তা আমার নিজস্ব জায়গায় রেখেছি। ঘরের কাজ শেষ হলে ইট সরিয়ে দেওয়া হবে।’
গতকাল মঙ্গলবার রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলী ফকির আজকের পত্রিকাকে বলেন, ‘রাস্তা বন্ধের বিষয়ে একটি মৌখিক অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়ে প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া হয়েছে। তবে পুনরায় রাস্তা বন্ধের বিষয়ে আমি অবগত নই। খোঁজ নিয়ে বিষয়টি সমাধান করে দেওয়া হবে।’
ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস বলেন, ‘অভিযোগের পর ভূমি অফিসের একজন প্রতিনিধিকে সরেজমিনে পাঠানো হয়েছিল। তবে এটি মূলত পারিবারিক বিরোধ। সরকারি স্বার্থসংশ্লিষ্টতা নেই, তাই প্রশাসনের পক্ষে থেকে সরাসরি হস্তক্ষেপেরও সুযোগ নেই।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অধিকাংশ চিকিৎসকই হাসপাতালে নিয়মিত উপস্থিত থাকেন। তবে দুই-একজন দায়িত্বে অবহেলা বা ‘দুষ্টুমি’ করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
১৫ মিনিট আগে
প্রথমে যাত্রী সেজে ভাড়া নিতেন অটোরিকশা। পথে কৌশলে চালককে চেতনানাশক খাওয়াতেন। একপর্যায়ে চালক অচেতন হয়ে পড়লে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যেতেন চক্রের সদস্যরা। দীর্ঘদিন ধরে চক্রটি এভাবেই সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে আসছেন। সম্প্রতি চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক খাইয়ে অটোরিকশা চালক আইয়ূব...
২১ মিনিট আগে
আগামী ছয় মাসের মধ্যে ঢাকার সড়কে পূর্ণাঙ্গরূপে স্বয়ংক্রিয় মামলা চালু সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। আজ সোমবার দুপুরে বিমানবন্দর ক্রসিং সৌরশক্তির ‘ট্রাফিক সিগন্যাল লাইট’ উদ্বোধনকালে তিনি এই আশা প্রকাশ করেন।
২৫ মিনিট আগে
রাজধানীতে বিআরটিএ নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকে নির্ধারিত নম্বর প্লেট ও কার্যকর আরএফআইডি ট্যাগ ছাড়া চলাচলকারী...
২৮ মিনিট আগে