
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগের বিষয়ে ব্যাখা দিতে সাবেক উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তারকে শুনানিতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল রোববার (১০ আগস্ট) শুনানির দিন ধার্য করা হয়েছে। ময়মনসিংহ স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক লুৎফুন নাহারের সই করা এক বিজ্ঞপ্তিতে স্বশরীরে হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে তাদের নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদকেও শুনানিতে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে।
বর্তমানে সারমিনা সাত্তার নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন করছেন, আয়েশা আখতার হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা প্রকৌশলী হিসেবে কর্মরত এবং মো. এরশাদুল আহমেদ জাতীয় পেনশন কর্তৃপক্ষ কার্যালয়ে ব্যবস্থাপক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে কর্মরত রয়েছেন।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ নিয়ে গত ১৯ এপ্রিল সংবাদ প্রকাশ করে দৈনিক আজকের পত্রিকা।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সহ-সভাপতি তৌহিদুজ্জামান ছোটন বলেন, অনিয়ম নিয়ে সংবাদের পর অভিযুক্তদের ডাকা হচ্ছে; এটা ভালো একটি উদ্যোগ। যদিও শেষ পর্যন্ত গিয়ে বিচার হয় না বললেই চলে। তবে ময়মনসিংহের প্রশাসন যদি সত্যতা পায় আর অভিযুক্ত কর্মকর্তাদের বিচারের আওতায় আনে তাহলে অন্তত হলেও একটি দৃষ্টান্তস্থাপন হবে। অন্য কর্মকর্তারা দুর্নীতি করার ক্ষেত্রে আরও সতর্ক হবে।
জানতে চাইলে বর্তমানে আজমিরীগঞ্জ উপজেলা প্রকৌশলীর দায়িত্বে থাকা আয়েশা আখতার বলেন, তদন্ত শুনানির চিঠি পেয়েছি। দেখি কি করি। আগে তো আপনারা আমার পুরো বক্তব্য না শুনেই সংবাদ প্রচার করেছেন। একটু সময় নিয়ে তা করা যেত।
অন্যদিকে বর্তমানে নান্দাইলের ইউএনওর দায়িত্বে থাকা সারমিনা বলেন, আমি একটি চিঠি পেয়েছি। আগামী ১০ আগস্ট স্বশরীরে হাজির হয়ে স্বপক্ষের যুক্তি তুলে ধরবো। দোয়া রাখিয়েন।
ময়মনসিংহ স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক লুৎফুন নাহার বলেন, প্রকল্পে অনিয়মের বিষয়টি সামনে আসায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্দেশে নোটিশের মাধ্যমে অভিযুক্তদের নিয়ে ১০ আগস্ট শুনানির দিন ধার্য করা হয়েছে। তাদেরকে সমস্ত প্রমাণাদিও সঙ্গে আনতে বলা হয়েছে। তাদের কথা শুনে উধ্বর্তন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে। পরে তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর পড়ুন:

গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গল থেকে অন্তত ১২টি ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, নির্জন ওই স্থানে ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গেছে কোনো চক্র...
১৩ মিনিট আগে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন থানায় ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
২৮ মিনিট আগে
মাত্র চারটি সুপারি চারা খাওয়ার অভিযোগে দুটি ছাগলের পা বেঁধে খালে ফেলে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটিতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানি গ্রামে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে...
৩৭ মিনিট আগে
চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন চাকরিজীবী, শিক্ষার্থী ও পথচারীরা। ভারী বৃষ্টিতে নগরীর সড়কে যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে...
১ ঘণ্টা আগে