নড়াইলের লোহাগড়ায় ‘চোর বলা’ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় নারীসহ আরও ছয়জন আহত হয়েছেন। সকাল ১০টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের মোল্যা ও মুন্সী বংশের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।


নড়াইলের লোহাগড়ায় মাদক বিক্রি ও সেবনে নিষেধ করায় দুই নারীসহ একই পরিবারের ছয়জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

নড়াইলের লোহাগড়ায় মফিজার মোল্যা নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্ত্রীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ফাতেমা বেগম ভাটগাতী গ্রামের নিহত মফিজার মোল্যার স্ত্রী। অপর গ্রেপ্তার মশিয়ার রহমান একই ইউনিয়নের ঈশানগাতী গ্রামের শওকত রহমানের ছেলে এবং নিহতের বেয়াই।

নড়াইলের লোহাগড়া উপজেলার করফা গ্রামে মাদকাসক্ত স্বামীর হাতুড়ি পেটায় স্ত্রী জোনাকি খানম (২৫) মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত জোনাকি করফা গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে। ঘটনার পর স্বামী জসিম শেখ (৩২) থানায় হাজির হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।