নড়াইলে মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ
নড়াইলের কালিয়া উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মানসুর মোল্যা (৪৬) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানসুর মোল্যা কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে। একই ঘটনায় নূর ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন.


নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক মারা গেছেন, এলাকায় উত্তেজনা
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৪৫) মারা গেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নড়াইলে ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল পথচারীর
নড়াইলের কালিয়ায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সবুজ মোল্যা নামে এক পথচারী নিহত হয়েছেন। রাতে কালিয়া-খুলনা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন সবুজ মোল্যা। এ সময় সড়কের মাধবপাশা এলাকায় একটি ইঞ্জিনচালিত ইজিবাইকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ধাক্কা লেগে সবুজ গুরুতর আহত হন।

নড়াইলে বাজার থেকে ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পানিপাড়া গ্রামে মনি মিয়া শেখ (৪৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জয়নগর ইউনিয়নের পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির কাছে এ ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়।










