
নড়াইলের লোহাগড়া উপজেলায় রোগীর পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগে একটি ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালাসহ সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা সদরের মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নিয়েছে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাসনাতের নেতৃত্বে সদরের সিঅ্যান্ডবি চৌরাস্তায় অবস্থিত ক্লিনিকটিতে অভিযান চালানো হয়। এ ব্যাপারে আবুল হাসনাত বলেন, অভিযোগের ভিত্তিতে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিক পরিদর্শনে গিয়ে বিভিন্ন অব্যবস্থাপনা চোখে পড়ে। যার মধ্যে রয়েছে—ক্লিনিকের লাইসেন্স নেই, সার্বক্ষণিক চিকিৎসক না থাকা, ডিপ্লোমাধারী সেবিকা না থাকাসহ বিভিন্ন অনিয়ম। এ কারণে অপারেশন থিয়েটার সিলগালা করে ক্লিনিকের সব কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযুক্ত চিকিৎসকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অপারেশন কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযোগ উঠেছে, ক্লিনিকটিতে অস্ত্রোপচারের সময় সুমি খানম নামের এক বাকপ্রতিবন্ধী নারীর পেটে গজ রেখে সেলাই করে দেওয়া হয়েছে। ভুক্তভোগী নারী উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামের শওকত মোল্যার স্ত্রী। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ভুক্তভোগী নারীর ফুফাতো ভাই ইয়াজুর রহমান বাবু নড়াইলের সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগপত্রের সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর অন্তঃসত্ত্বা সুমি খানমকে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করেন স্বজনেরা। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক নেওয়াজ মোর্শেদ, চিকিৎসক আল খাদিজা সম্পা, ক্লিনিকমালিক জাকির হোসেন, ম্যানেজার সুমন তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দেন। পরে ১৩ হাজার টাকা চুক্তিতে ক্লিনিকের অপারেশন থিয়েটারে নিয়ে তাঁর অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। নবজাতকের জন্মের পর রোগীর পেট ফুলে যায় এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। অস্ত্রোপচারকারী চিকিৎসকদের অসুবিধার কথা জানালে তাঁরা জানান, রোগীর গ্যাসের ব্যথা রয়েছে। পরে ২৭ নভেম্বর ছাড়পত্র দেন। রোগীর অবস্থার অবনতি হওয়ায় ৭ ডিসেম্বর তাঁকে খুলনায় নেওয়া হয়। সেখানে গাজী মেডিকেল নামের এক হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, সিজারিয়ান অপারেশনের সময় রোগীর পেটে নাড়ি কেটে যায়, ঘটনাটি জেনেও সঠিক চিকিৎসা না করে গজ দিয়ে নাড়ি চেপে সেলাই দেওয়া হয়, যার ফলে সেখানে পচন ধরেছে।

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে।
২০ মিনিট আগে
এজাহারের অভিযোগ অনুযায়ী, দোকানে আইনি কার্যক্রম শুরুর পর খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রেনুর নেতৃত্বে সাজু, বাবলুসহ সাত-আটজন সেখানে জড়ো হন। একপর্যায়ে তাঁরা আভিযানিক দলের সদস্যদের ঘিরে ফেলেন।
১ ঘণ্টা আগে
ইবনে মিজান বলেন, রাতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৫ ঘণ্টা আগে