
নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রত্যাশা নামের একটি ক্লিনিকের অপারেশন থিয়েটারে রোগীর সঙ্গে টিকটক ভিডিও করেন ওই ক্লিনিকের নার্স প্রিয়া। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে এলে ক্লিনিকের অপারেশন থিয়েটার বন্ধ (সিলগালা) করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাসনাত ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করার নির্দেশ দেন।
এ সময় চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, লোহাগড়া উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মুরাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ বাপ্পি উপস্থিত ছিলেন।
জানা গেছে, লোহাগড়া পৌরসভার জয়পুর মোড়ে অবস্থিত প্রত্যাশা ক্লিনিকে কর্মরত নার্স প্রিয়া অপারেশন থিয়েটারের মধ্যে দাঁড়িয়ে অচেতন ও মুমূর্ষু রোগীদের নিয়ে ভিডিও করে টিকটকে আপলোড করে আসছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধিবহির্ভূত ঘটনাটি গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
এসব অভিযোগের বিষয়ে জানতে নার্স প্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভুল স্বীকার করেন এবং বিষয়টি নিয়ে ক্ষমা চান। প্রত্যাশা ক্লিনিকের মালিক সেলিমও ভুল স্বীকার করেন। বিষয়টি নজরে এলে আজ বেলা ১১টার দিকে ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাসনাত বলেন, অপারেশন থিয়েটারের কোনো কর্মকাণ্ড প্রকাশ করা আইনত অপরাধ। রোগীকে অপারেশন থিয়েটারের বেডে রেখে টিকটক করা গুরুতর অপরাধ। অপারেশন থিয়েটারের টিকটক ভিডিও প্রকাশের পর এটি স্বাস্থ্য বিভাগের নজরে আসে। পরে সিভিল সার্জনের নির্দেশে প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৬ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৬ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৮ মিনিট আগে