নড়াইলের লোহাগড়ায় পৌরসভার সাবেক দুই কাউন্সিলরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ রোববার দুপুরে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: লোহাগড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও গোপীনাথপুর গ্রামের বাসিন্দা মো. মোজাম খাঁ, সাবেক কাউন্সিলর ও লোহাগড়া কলেজপাড়ার বাসিন্দা আনিচুর রহমান আনিচ, উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মো. ফরিদ শেখ, কাশিরপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের সাজ্জাদুর রহমান কচি, একই ইউনিয়নের কাশিপুর গ্রামের আলামিন, ধোপাদাহ গ্রামের জামির হোসেন অপি শেখ, নোয়াগ্রাম ইউনিয়নের কলাগাছি গ্রামের করিম শেখ, একই ইউনিয়নের রায়গ্রামের মাহাবুব মোল্যা, লক্ষ্মীপাশা ইউনিয়নের দাসের ডাঙ্গা গ্রামের আকতারুজ্জামান ফকির, লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা এলাকার বিপ্লব উদ্দিন (বিপু) এবং পৌরসভার পোদ্দারপাড়া এলাকার মহাসিন মোল্যা। তাঁরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে নাশকতার চেষ্টা করছেন—এমন তথ্যের ভিত্তিতে গতকাল সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতা-কর্মীকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) গেটসংলগ্ন চারটি রেস্তোরাঁয় আজ সোমবার বিকেলে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম এ অভিযান চালান।
৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর মীম (৭) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে পুকুরের পাশের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে ও স্থানীয় নূরানি মাদ্রাসার ছাত্রী।
৭ মিনিট আগে
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর বাঁওড়ের মাছ বিক্রির সরকারি অর্থ আত্মসাতের মামলায় সাবেক বাঁওড় ব্যবস্থাপক মোল্যা নুরুল আবছারকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা ১৯ লাখ ৮৭ হাজার ৬৬৩ টাকা জরিমানা করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে।
১৯ মিনিট আগে
সাত মাসের মধ্যে জ্বালানি তেলের দাম তিন দফা বাড়িয়ে সরকার ‘হ্যাটট্রিক’ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল। তিনি বলেন, ‘সংসদ অধিবেশন শেষ হওয়ার পরই সরকার দাম বাড়িয়েছে, যাতে বিরোধী দলের জবাবদিহির মুখে পড়তে না হয়।’
২২ মিনিট আগে