Ajker Patrika

মাদকাসক্ত ছেলের বঁটির কোপে প্রাণ গেল বাবার, স্ত্রী-পুত্রবধূ হেফাজতে

নড়াইল প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৮: ০১
মাদকাসক্ত ছেলের বঁটির কোপে প্রাণ গেল বাবার, স্ত্রী-পুত্রবধূ হেফাজতে
নিহত আফসার শেখ। ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় বেকার ও মাদকাসক্ত ছেলের বঁটির কোপে আফসার শেখ (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর ছেলে খায়রুল শেখ (২৪) পালিয়ে গেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত আফসার শেখের স্ত্রী আনোয়ারা ও পুত্রবধূ জুই খানমকে হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ ও নিহত আফসার শেখের স্বজনদের সূত্রে জানা যায়, নেশার টাকার জন্য খায়রুল প্রায়ই মা-বাবার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়াতেন। টাকা না পেলে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করতেন। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে বাবা আফসার শেখের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো বঁটি দিয়ে বাবার হাত, বুক, পেট ও মাথায় এলোপাতাড়ি কোপ দেন খায়রুল। এতে ঘটনাস্থলেই আফসারের মৃত্যু হয়। পরে খায়রুল পালিয়ে যান।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পলাতক খায়রুলকে আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত