শ্রীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক
এটি আত্মহত্যা নয়। সালেহাকে তাঁর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন গলা টিপে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল। এমনকি পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহটি গাছ থেকে নামিয়েছে।


শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা
সরকার নির্ধারিত প্রতি বস্তা ১০৫০ টাকার ডিএপি সার বিক্রি হচ্ছিল ১৪৫০ টাকায়। যা নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ৪০০ টাকা বেশি। এ ছাড়া ক্রেতাদের কোনো রসিদ দেওয়া হতো না এবং ক্যাশমেমো বা বিক্রয় রেজিস্টারেও তা লিপিবদ্ধ করা হতো না। অভিযানকালে প্রতিষ্ঠানটিতে প্রচুর মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়া যায়।

আধিপত্য নিয়ে সংঘর্ষ: মাগুরায় ৩০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, গুরুতর আহত ৫
মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের ৩০টি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

প্রেমের টানে মাগুরায় মুসলিম কিশোরীর বাড়িতে মাদারীপুরের খ্রিষ্টান তরুণী
টিকটকে পরিচয়, বন্ধুত্ব থেকে প্রেম, অবশেষে বিয়ের দাবি। সমকামিতার সম্পর্কের টানে মাদারীপুরের রাজৈর থেকে মাগুরার শ্রীপুরে ছুটে আসে এক তরুণী। বিয়ের স্বীকৃতির দাবি নিয়ে হাজির হয় প্রেমিকার বাড়িতে।












