ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, স্বর্ণালংকার ও দলিল গায়েব
যশোরের অভয়নগরে আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামের নিজ ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডের পর ঘর থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও জমির দলিল পাওয়া যাচ্ছে না।


যশোরে নিজ ঘরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার ও টাকা খোয়া যাওয়ার অভিযোগ
পান্না বেগম বলেন, মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তাঁর মাকে ডাকাডাকি করেন। ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁরা খোঁজ নিতে গিয়ে খাটের ওপর গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহত বাহারুল রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে।

যশোরে ইয়াবাসহ শালা-দুলাভাই আটক
যশোরের অভয়নগরে অভিযান চালিয়ে ১ হাজার ৪১৭টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উসমান বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাস (৩০) ও ফারুক মোল্যার ছেলে সুমন মোল্যা (৩২)।












