
যশোরের অভয়নগরে বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়ে চাঁদার দাবিতে বখাটেদের হাতে মারধরের শিকার হয়েছেন এক তরুণ। এ সময় ওই তরুণের বান্ধবীকে শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার নওয়াপাড়া বাজারে নূরবাগ বাসস্ট্যান্ডসংলগ্ন জুতাপট্টির সামনে যশোর-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
আজ শনিবার সকালে ওই তরুণের বান্ধবী বাদী হয়ে ৬ জনের নামসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ অন্যান্য ধারায় একটি মামলা দায়ের করেন। ইতিমধ্যে এজাহারনামীয় ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন—উপজেলার বুইকারা গ্রামের মৃত শমসের আলীর ছেলে সুজন আলী ওরফে শান্ত (৪০), একই গ্রামের রাঙা মোল্লার ছেলে ওহিদুল মোল্লা ওরফে ডেভিড (১৯) ও মনিরুল ইসলামের ছেলে আরমান মোল্লা (১৯)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পিয়াল হাসান নাইছ নামের ওই তরুণের সঙ্গে নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের তরুণীর প্রেমের সম্পর্ক ছিল।
শুক্রবার বিকেলে তাঁকে নিয়ে তিনি নওয়াপাড়া বাজারে ঘুরতে আসেন। একপর্যায়ে নূরবাগ বাসস্ট্যান্ডসংলগ্ন জুতাপট্টির সামনে পৌঁছালে এজাহারনামীয় সুজন আলী ওরফে শান্ত, তাঁর সহযোগী ওহিদুল মোল্লা ওরফে ডেভিড, আরমান মোল্লা, গুয়াখোলা গ্রামের বেকারী মোস্তোর ছেলে আরিফ (৩৮), বেঙ্গল গেট এলাকার মালেকের ছেলে সুমন (৩৭) ও রানাভাটা এলাকার টুটুলসহ (৩৮) অজ্ঞাতনামা ৪/৫ জন তাদের অপহরণ করে বুইকারা গ্রামে নিয়ে যায়। সেখানে মারধর করে তারা ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তারা মামলার বাদী তরুণীর শ্লীলতাহানিও করে।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা ও চিকিৎসক সংকট নিয়ে সাংবাদিকের করা ফেসবুক পোস্টের স্ক্রিনশট দিয়ে ওই সাংবাদিককে উদ্দেশ্য করে অশালীন ভাষায় পোস্ট করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনা...
১ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশনে দেড় লাখ টাকা মূল্যের ৫০০ পিস ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়...
১ ঘণ্টা আগে
আবুল মল্লিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে মাঝেমধ্যে তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা দিত। পাশাপাশি পরিবারে ছিল চরম অভাব-অনটন। একসময় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও প্রায় পাঁচ বছর ধরে অসুস্থ থাকায় তিনি আর সেই কাজ করতে পারছিলেন না। পরে ধারদেনা করে বাড়ির সামনে একটি ছোট চায়ের দোকান দেন।
১ ঘণ্টা আগে
সকালে ফরিদপুর থেকে ছেড়ে আসা ‘জে.আর পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভাঙ্গা থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সঙ্গে সঙ্গে মহাসড়কের পাশে থাকা পুকুরে গিয়ে পড়ে এবং ট্রাকটি রাস্তার ওপরেই উল্টে যায়।
১ ঘণ্টা আগে