যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে চার দশকেরও বেশি সময় ধরে যে মানুষটি লড়াই-সংগ্রাম করেছিলেন, তিনি রণজিৎ বাওয়ালী। কিন্তু বৃদ্ধ বয়সে এসেও তাঁর স্বপ্ন পূরণ হয়নি। সেই কষ্ট নিয়েই চলে গেলেন যশোরের ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী। যিনি একজন চারণ কবি, গীতিকার ও সুরকার হিসেবেও পরিচিত ছিলেন।
আজ বুধবার বেলা দেড়টার দিকে অভয়নগর উপজেলার ডুমুরতলা গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ভবদহ অঞ্চলের মানুষের আন্দোলনের অনুপ্রেরণার মানুষটি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা রাজনীতিক ইকবাল কবির জাহিদ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আজ সন্ধ্যায় নওয়াপাড়া মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে লাল পতাকায় আবৃত করে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনীতিক ও সামাজিক অঙ্গনের নেতা-কর্মীরা।
রণজিৎ বাওয়ালী ছোটবেলায় বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে প্রথমে তিনি নিজ এলাকায় কমরেড নুরুজ্জামান সরদারের সহযোগী হিসেবে প্রতিরোধ গড়ে তোলেন। যুদ্ধে অংশ নেন কেশবপুরে। ১৯৮৫ সালে ভবদহে জলাবদ্ধতা দেখা দিলে তিনি জনমত গড়ে তোলেন। ২০০৫ সালে সংগ্রাম কমিটির আহ্বায়ক নির্বাচিত হন রণজিৎ। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি রাজনীতির পাশাপাশি অসংখ্য গান লিখেছেন। তাঁর দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। যার একটি বাংলা একাডেমি প্রকাশ করে। চারণ কবি হিসেবে তিনি বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমিসহ বেশ কয়েকটি পুরস্কার লাভ করেছেন।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সদস্যসচিব চৈতন্য পাল বলেন, ‘রণজিৎ বাওয়ালীর বাড়ি যশোরের দুঃখ ভবদহ অঞ্চলে। তাঁর বাড়িও এখনো জলাবদ্ধতায়। জীবনের শেষ সময়ে স্থায়ী কোনো সমাধান দেখে যেতে না পারার সেই গভীর আক্ষেপ ও বুকভরা বেদনা নিয়েই তাঁকে চিরনিদ্রায় শায়িত হতে হলো।’

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৪ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৬ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৬ ঘণ্টা আগে