
কাউকে না জানিয়ে আকস্মিকভাবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস পরিদর্শনে এসেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
পরিদর্শনে এসে তিনি দেখতে পান ভূমি অফিস তালাবদ্ধ রয়েছে। কোনো কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে হাজির নেই। আজ বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমি অফিসে হাজির হয়ে এই দৃশ্য দেখেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকার নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পরে তিনি কার্যালয়ে উপস্থিত হন। তখনো অফিসের দরজায় তালা ঝুলছিল এবং দায়িত্বপ্রাপ্ত কেউ কর্মস্থলে আসেননি।
প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর এক ব্যক্তি এসে কার্যালয়ের তালা খুললে প্রতিমন্ত্রী ভেতরে প্রবেশ করেন। কিন্তু তখনো সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত হননি।
এই প্রতিবেদন লেখার সময়েও (সকাল সাড়ে ১০টা) প্রতিমন্ত্রী ওই ভূমি কার্যালয়ে অবস্থান করছেন।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছে মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৪২ মিনিট আগে
রাত ১১টা ২৫ মিনিটের দিকে বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার অপারেশন এলাকায় একটি কনটেইনারের ভেতর ও পাশে আগুনের সূত্রপাত দেখা যায়। বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস ও সংলগ্ন বিমানবাহিনীর ঘাঁটি থেকে আসা সদস্যদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে...
২ ঘণ্টা আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আবারও অগ্নিকাণ্ড ঘটেছে। বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার শেডে (মালামাল রাখার স্থান) এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে। তবে আধা ঘণ্টারও কম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে বিমানবন্দরের নিজস্ব ইউনিটসহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের...
৩ ঘণ্টা আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আবারও আগুন লেগেছে। বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার শেডে (মালামাল রাখার স্থান) এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে