নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় চাঁদাবাজি ও থানার ওসির সঙ্গে উগ্র-আচরণের অভিযোগে ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুক্কুর আলীকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বস্তল এলাকায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে মো. হোসেন (৪০) নামের এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। সে সঙ্গে গুলিবর্ষণসহ তাঁর ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে...

আওয়ামী লীগ আমলে পাঁচ বছর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের মুখে পড়েছিলেন বলে দাবি করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেছেন, তবে সেই ষড়যন্ত্র সফল হয়নি, বরং ষড়যন্ত্রকারীরা ফেঁসে গেছেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি চুন কারখানার গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। আজ রোববার সোনাখালী, প্রতাবেরচর ও পিরোজপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়।