সারা দেশঢাকা বিভাগ
নারায়ণগঞ্জবন্দর (নারায়ণগঞ্জ)
ইসলামী যুব আন্দোলনের নেতা খুনের ঘটনায় বিক্ষোভ ও সড়ক অবরোধ, গ্রেপ্তার ১১
নারায়ণগঞ্জের বন্দরে মামলা তুলে না নেওয়ায় ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদুল হাসান বুলবুলকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সিফাত বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় সিফাতসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার প্রতিবাদে বন্দর ও মদনপুর এলাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করা হয়।


নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫
নারায়ণগঞ্জের বন্দরে একটি ফ্ল্যাট বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজনসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে বন্দর উপজেলার মদনপুরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৮ শতাংশ হযরত আলী (৮), ৪১ শতাংশ মিম (১৩), ৯০ শতাংশ সুলতানা (৩৫), ৩০ শতাংশ মান্নান...

টহল দেওয়ার সময় নৌযান দুর্ঘটনায় নৌ পুলিশের কনস্টেবলের মৃত্যু
বন্দরের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে এসআই মকবুল হোসেন সঙ্গীয় চার কনস্টেবলসহ ডাকাতি প্রতিরোধে রাত্রিকালীন নৌ টহলে ছিলেন। এ সময় একটি বাল্কহেডের সঙ্গে টহল নৌযানের সংঘর্ষ হলে নৌযানটি উল্টে যায়। পরে টহল টিমের সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে প্রাণ রক্ষা করেন।

শীতলক্ষ্যা নদীতে ভাসমান অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদী থেকে এক অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে বন্দর উপজেলার ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি নারায়ণগঞ্জের পশ্চিম গেট-সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার করা ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা...











