
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার নৌখাদা এলাকার রতন মিয়ার ছেলে আলামিন (৩২) ও একই থানার সহিদপুর এলাকার ছোটনের ছেলে আমিন (২৬)।
প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের গম আনলোডের জন্য একটি ঘাট রয়েছে। আজ সন্ধ্যা ৭টার দিকে ক্রেনচালক আমিনুল ইসলাম জাহাজ থেকে গম আনলোড করছিলেন। ক্রেনের নিচে কাজ করছিলেন তিন শ্রমিক।
এ সময় হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে নিচে পড়লে ঘটনাস্থলেই আলামিন নিহত হন। আহত অবস্থায় অপর শ্রমিক আমিন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এ বিষয়ে ঘাট সরদার মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি।’

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৮ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৮ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে