Ajker Patrika

চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড
প্রতীকী ছবি

চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদনহীন ড্রেজার দিয়ে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলনের দায়ে জমির মালিককে ১ লাখ টাকা এবং ড্রেজার মেশিনের মালিককে ৮০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপও বিনষ্ট করা হয়।

আজ মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের রাজারামপুর কর্নপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দণ্ডাদেশ দেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, অনুমোদন ছাড়াই ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—জমির মালিক শাহরাস্তি উপজেলার খেড়িহর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. আবদুর রহমান এবং অবৈধ ড্রেজার মেশিনের মালিক মো. ফারুক হোসেন। আবদুর রহমানকে ১ লাখ টাকা এবং ফারুক হোসেনকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ফারুক হোসেনের বাড়ি মনোহরগঞ্জ উপজেলায়।

শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা আনসার ও গ্রামপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত