Ajker Patrika

চাঁদপুরে ছাত্রলীগের ৭৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে ছাত্রলীগের ৭৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
প্রতীকী ছবি

চাঁদপুরের শাহরাস্তিতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৭৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে শাহরাস্তি মডেল থানায় মামলাটি করা হয়। এতে ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুজনকে প্রধান আসামি করে ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার চিতোষী-মুদাফ্ফরগঞ্জ সড়কে ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুজনের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। দুপুরে সাজ্জাদ হোসেন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিছিলের ভিডিও প্রকাশ করেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ মিছিলের সত্যতা নিশ্চিত করে জড়িতদের আটক করতে অভিযান শুরু করে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে রায়শ্রী উত্তর ইউনিয়ন ছাত্রলীগের নেতা সোহেল রানা ও সাকিলকে আটক করে পুলিশ।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ নিয়োজিত থাকার সুযোগ কাজে লাগিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মিছিল বের করে। বিষয়টি জানতে পেরে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অন্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত