
চাঁদপুরের শাহরাস্তিতে দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর ভোলদিঘি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা ও গালিগালাজের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে দায়ী করেছেন অধ্যক্ষ। তবে পুলিশের যাচাইয়ে দেখা গেছে, অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীর সবাই দাখিল পরীক্ষায় কৃতকার্য হয়েছে। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগও করেননি অধ্যক্ষ।
গতকাল সোমবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বাড়িতে হামলার অভিযোগ করেন অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন।
ফেসবুক লাইভে অধ্যক্ষ অভিযোগ করেন, দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর নোয়াগাঁও, দেবকরা ও নিজমেহার গ্রামের কয়েকজন শিক্ষার্থী তাঁর বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় তাঁকে ও তাঁর মাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের কাছে বিচার দাবি করেন অধ্যক্ষ।
পরে অধ্যক্ষের ফেসবুক লাইভটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে শাহরাস্তি মডেল থানা–পুলিশের। এরপর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনাস্থলে গিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলেন।
পুলিশের কাছে অধ্যক্ষ ওই পাঁচ শিক্ষার্থীকে ঘটনার জন্য দায়ী করেন। তবে পরে পুলিশ তাদের দাখিল পরীক্ষার ফলাফল যাচাই করে জানতে পারে, অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীর সবাই এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছে।
এদিকে, অধ্যক্ষের অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানতে সেলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনার জন্য যেই পাঁচ শিক্ষার্থীকে দায়ী করা হয়েছে, তাদের সবাই পরীক্ষায় কৃতকার্য হয়েছে। এ ঘটনায় অধ্যক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ করেননি।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন, আমি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পদত্যাগ দাবিতে মঙ্গলবার দুপুরে একদল চিকিৎসক পরিচালকের কক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান নিজ কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও ড্যাব নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
১০ মিনিট আগে
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় বিএনপি কর্মী আলমগীর হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত মো. রুবেল ওরফে ল্যাংড়া রুবেল, বাপ্পা ওরফে শাকিলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
১৪ মিনিট আগে
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরীর সৎ তিন ভাইসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তাঁর স্ত্রী পারভিন আক্তার।
১৪ মিনিট আগে
পটুয়াখালীর দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ছাত্র-জনতা।
২৪ মিনিট আগে